সিরাজগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বেগমগঞ্জে ৯০৫ পিস ইয়াবাসহ নারী আটক

ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৯০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোকেয়া বেগম (৪০) নামে এক নারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) রাত ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লতিফপুর এলাকার রজ্জব আলী বেপারী বাড়ির একটি ভবনের দ্বিতীয় তলার একটি ইউনিটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় রোকেয়া বেগমের ড্রয়িংরুমে তল্লাশি চালিয়ে বেসিনের পেছনে রাখা ৯০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটক রোকেয়া বেগম লতিফপুর এলাকার রজ্জব আলী বেপারী বাড়ির বাসিন্দা। তার পিতার নাম মৃত নুর নবী এবং স্বামীর নাম ওমর ফারুক।
এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বেগমগঞ্জে ৯০৫ পিস ইয়াবাসহ নারী আটক

আপডেট টাইম : ১০:২৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬