সিরাজগঞ্জ , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

৭ অক্টোবর ঘিরে ৩৭ দেশে ২৬২ ফিলিস্তিনপন্থি বিক্ষোভের কর্মসূচি

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার তৃতীয় বার্ষিকী ঘিরে বিশ্বের ৩৭ দেশে ২৬২টি ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলবিরোধী বিক্ষোভ ও কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। ইসরায়েলের প্রবাসীবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এসব কর্মসূচির মধ্যে ১২১টি আগামী ১০ ও ১১ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্ত্রণালয়ের জাতীয় ইহুদিবিদ্বেষবিরোধী কেন্দ্র জে-এসওসির তথ্যের বরাতে এ হিসাব দেওয়া হয়েছে। ৭ অক্টোবরের দিনই বিশ্বের বিভিন্ন দেশে ৭৫টি বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। পরিকল্পিত কর্মসূচিগুলো ১৪ অক্টোবর পর্যন্ত চলবে।

মন্ত্রণালয় বলেছে, গত তিন বছর ধরে বিশ্বের বিভিন্ন শহরে ইসরায়েলবিরোধী ও ফিলিস্তিনপন্থি বিক্ষোভ হয়ে আসছে। একই সময়ে বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষী ঘটনার সংখ্যাও বেড়েছে। এসব বিক্ষোভের কারণে ইসরায়েলি ও ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পরিকল্পিত কর্মসূচির মধ্যে সবচেয়ে বেশি বিক্ষোভ হবে যুক্তরাষ্ট্রে, ৪৫টি। এরপর স্পেনে ৪০টি, অস্ট্রেলিয়ায় ২১টি, যুক্তরাজ্যে ১৯টি এবং ইতালিতে ১৬টি বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। জার্মানি ও কানাডায় ১৪টি করে, ফ্রান্সে ১০টি এবং নেদারল্যান্ডসে ৮টি কর্মসূচি রয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৬২টি কর্মসূচির মধ্যে ২১টিকে উচ্চঝুঁকিপূর্ণ এবং ৬৬টিকে মাঝারি ঝুঁকির হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রায় ৪৫টি বিক্ষোভ ইসরায়েলি দূতাবাস, কনস্যুলেট বা দেশটির অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ১০টিকে উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সিউল, কলম্বিয়ার বোগোতা, মেক্সিকো সিটি ও থাইল্যান্ডের ব্যাংককে ইসরায়েলি কূটনৈতিক স্থাপনার বাইরে উচ্চঝুঁকির বিক্ষোভ হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া নেদারল্যান্ডসের আমস্টারডামের ড্যাম স্কয়ার, ফিনল্যান্ডের হেলসিঙ্কির রাউতিয়েনতোরি এবং কানাডার অটোয়ার পার্লামেন্ট হিলেও উচ্চঝুঁকির বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। এসব স্থান ইসরায়েলি কূটনৈতিক স্থাপনার কাছাকাছি।

মিলান, রোম, প্যারিস, লন্ডন ও বার্লিনেও বড় বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। এসব কর্মসূচিতে পুলিশি নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কানাডায় উচ্চঝুঁকির বিক্ষোভের সংখ্যা সবচেয়ে বেশি। মন্ট্রিয়ল, টরন্টো ও অটোয়ায় চারটি এমন কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। যুক্তরাষ্ট্র, ইতালি, অস্ট্রেলিয়া ও গ্রিসে দুটি করে উচ্চঝুঁকির বিক্ষোভের তথ্য পাওয়া গেছে।

দক্ষিণ আফ্রিকা, উরুগুয়ে, মালয়েশিয়া, ইকুয়েডর, দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ডসহ বিভিন্ন মহাদেশের আরও অনেক দেশে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কর্মসূচি হওয়ার কথা রয়েছে।

ইসরায়েলের প্রবাসীবিষয়ক মন্ত্রণালয় বিদেশে থাকা ইসরায়েলিদের সতর্ক থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

৭ অক্টোবর ঘিরে ৩৭ দেশে ২৬২ ফিলিস্তিনপন্থি বিক্ষোভের কর্মসূচি

আপডেট টাইম : ১২:৫৭:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬