নারী ইমার্জিং নেশনস ট্রফিতে পাঁচ সহযোগী দেশের সঙ্গে যুক্ত হচ্ছে টেস্ট খেলুড়ে পাঁচ দেশও। সেই তালিকায় শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে আছে বাংলাদেশ নারী দলও। আগামী ১২ নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টের দ্বিতীয় আসরের। ফাইনাল হবে ২৫ নভেম্বর।
১০ দলকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত। ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশের মেয়েরা।
উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। ১৩ নভেম্বরে সেভেন ডিস্ট্রিক্টস স্পোর্টস ক্লাবে বাংলাদেশ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। ১৬ নভেম্বর কারওয়ানে নেদারল্যান্ডস এবং ১৮ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন জ্যোতি-নাহিদারা।
গ্রুপ পর্বের লড়াই শেষে ছয়টি দল সুপার সিক্সে জায়গা করে নেবে।

ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম 
























