সিরাজগঞ্জ , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সাদমানের দৃঢ়তায় প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৯৬

ক্যারিবীয় দুই পেসারের বোলিংয়ে সতর্ক শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার। তবে শুরুর চাপ সামলাতে পারেননি তানজিদ হাসান তামিম।

অন্যদিকে, সাদমান ইসলাম দেখিয়েছেন দৃঢ়তা। কিন্তু থিতু হয়েও লাঞ্চের আগে উইকেট হারিয়েছেন মুমিনুল হক।
 
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম সেশনে ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৬ রান করেছে বাংলাদেশ। ৮০ বলে ৪২ রান নিয়ে অপরাজিত আছেন সাদমান।

২০ বলে ১৫ রান নিয়ে তার সঙ্গে ক্রিজে আছেন নাজমুল হোসেন শান্ত।

উইকেটে টার্ন থাকবে, এমন ধারণা থেকেই দুই দল একাদশে রেখেছে তিনজন করে স্পিনার।

প্রথম ঘণ্টাতেই দেখা গেছে সেই টার্নের প্রভাব। রোস্টন চেজের বেশ কয়েকটি বল আচমকা লাফিয়ে টার্ন করেছে। জোমেল ওয়ারিকনের কিছু বল আবার নিচু হয়ে এসেছে।

শুধু স্পিনাররাই নন, শুরুর দিকে পেসাররাও উইকেট থেকে সহায়তা পেয়েছেন। তাদের বলে দেখা গেছে বাড়তি বাউন্সও।

এমন পরিস্থিতিতে সপ্তম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। জেডন সিলসের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন তানজিদ। ২৩ বলে ৭ রান করে ফেরেন এই ওপেনার।

তিন নম্বরে নেমে সাবলীল ব্যাটিং করছিলেন মুমিনুল। সময় নিয়ে ক্রিজে থিতুও হয়েছিলেন। তবে ইনিংস বড় করার সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। জোমেল ওয়ারিকনকে এগিয়ে এসে উড়িয়ে মারতে গিয়ে টাইমিংয়ে ভুল করেন মুমিনুল। মিড অফে সহজ ক্যাচ নেন শামার জোসেফ। তাতেই লাঞ্চের আগে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সাদমানের দৃঢ়তায় প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৯৬

আপডেট টাইম : ১২:৪৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬