সিরাজগঞ্জ , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

আপাতত সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, তবে এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কার্যক্রমের অংশ।

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘর্ষের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এর আগে রোববার সকালে জাজিরার নাওডোবা এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

সংঘর্ষ ও অবরোধের কারণে পদ্মা সেতু দিয়ে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

আপাতত সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০২:৩৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬