মহসিন আলম মুহিন
আমি গুনাহগার, তুমি গাফফার, তুমি রহিম, তুমি জব্বার;
মাফ কর দয়াল আল্লাহ, কবুল কর মোর ইস্তেগফার।।
তোমার দয়া না পেলে খোদা, আমি যে আর বাঁচি না;
তুমি খালেক, তুমি মালেক, তুমি আমার রব, যাচি করুণা।
তুমি দাতা, তুমি ত্রাতা, তুমি যে মহান, হে পরওয়ারদিগার,
কোথায়’ যাবো, কাকে পাবো, তুমি ছাড়া কে আছে বান্দার।।
শাফিয়াল আম-রাদ্ব, কর রহমত, মাওলা মেহেরবান,
তুমি অকূলে কূলের দিশা, তুমি যে রহিম-রহমান।।
পাপী-তাপী আমি নাদান, চাই পানাহ কর নাজাত দান,
তোমার কুদরত, তোমার হেকমত, মালিক সবই কর দান।
আমরা নবীর এতিম উম্মত, চাই খোদা তোমার রহমত;
হে আল্লাহ মাফ কর, সব ভালো দান কর, ত্বরাও
মুসিবত।।

রিপোর্টার। জনতার কণ্ঠ.কম। 






















