সিরাজগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সড়ক নিরাপত্তায় সিংড়ায় নিসচার নতুন কমিটি গঠন Logo গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন Logo ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo শিশু রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট Logo স্হানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির Logo গণমাধ্যমের নতুন নীতিমালা আসছে, অনিবন্ধিত পোর্টালে ব্যবস্থা Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না বাংলাদেশ Logo মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার Logo হলুদ রঙের বিরল মাছ দেখে বিস্মিত বিজ্ঞানীরা Logo জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত কিংবদন্তি রুনা লায়লা

ইংল্যান্ডের কাছে হারলেও দলের প্রচেষ্টায় সন্তুষ্ট স্পেন কোচ

লুইস ডে লা ফুয়েন্তে। ছবি: সংগৃহীত

উয়েফা নেশনস লিগের রোমাঞ্চকর ম্যাচে ১০ জনের ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে গেছে স্পেন। মাদ্রিদের মেট্রোপলিতানো স্টেডিয়ামে এই হারে থামল ইউরোপীয় ফুটবলের দীর্ঘ ৪৩ ম্যাচের অপরাজেয় পথচলা। রোববারের এই পরাজয়ের ফলে ‘সি’ গ্রুপের রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো লুইস দে লা ফুয়েন্তের দলকে।

ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেইন। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান এযরি কনসা ও বেন হোয়াইট। তবে ল্যামিন ইয়ামালকে ফাউল করায় এলিয়ট অ্যান্ডারসন লাল কার্ড দেখলে ম্যাচে ফেরার সুযোগ পায় স্বাগতিকরা। স্পটকিক থেকে মিকেল ওয়ারসাবাল এবং ৭৫তম মিনিটে নিকো উইলিয়ামস গোল করে ব্যবধান কমালেও সমতায় ফেরা হয়নি বিশ্ব চ্যাম্পিয়নদের।

এই হারে স্পেনের প্রায় তিন বছরের (৯৬৮ দিন) গৌরবময় অপরাজেয় যাত্রার অবসান ঘটল। এর আগে ২০১৮ সালের অক্টোবরের পর নিজ মাঠে এটিই স্পেনের দ্বিতীয় পরাজয়। ম্যাচ শেষে কোচ দে লা ফুয়েন্তে খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, খেলোয়াড়দের প্রতি আমার কেবল গর্ব ও কৃতজ্ঞতাভরা শব্দই আছে। ৩-০ গোলে পিছিয়ে পড়ার পরও আমরা যা করেছি, তা প্রশংসনীয়। কোনো অজুহাত দেব না, ইংল্যান্ড আজ আমাদের চেয়ে ভালো খেলেছে। এ সময় তিনি দলের খেলোয়াড়দের শারীরিক ক্লান্তি ও চোটের কথাও তুলে ধরেন।

গ্রুপ পর্বের প্রথম পাঁচ ম্যাচ জিতে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি স্পেন। তবে গ্রুপে দ্বিতীয় হওয়ায় আগামী মার্চে অনুষ্ঠিতব্য শেষ আটের লড়াইয়ে শক্তিশালী কোনো গ্রুপ চ্যাম্পিয়নের মুখোমুখি হতে হবে লা রোহাদের।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক নিরাপত্তায় সিংড়ায় নিসচার নতুন কমিটি গঠন

ইংল্যান্ডের কাছে হারলেও দলের প্রচেষ্টায় সন্তুষ্ট স্পেন কোচ

আপডেট টাইম : ০১:০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬