সিরাজগঞ্জ , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

‘ইউ’ সার্টিফিকেটে ইতিহাস গড়ল মুক্তির অপেক্ষায় থাকা ‘রামায়ণ’

‘রামায়ণ’ ৫ নভেম্বর ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবি: সংগৃহীত

মুক্তির তারিখ যতই ঘনিয়ে আসছে, ততই আলোচনায় আসছে রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’। আগামী ৫ নভেম্বর ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর বিশাল সেট, তারকাদের সাজসজ্জা ও বাজেট নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল রয়েছে। এরই মধ্যে ছবিটির সেন্সর ছাড়পত্র ও রানটাইম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।

নিতীশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বা সিবিএফসি থেকে কোনো ধরনের কাটছাঁট ছাড়াই ‘ইউ’ সার্টিফিকেট অর্জন করেছে। এর ফলে সব বয়সের দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি উপভোগ করতে পারবেন। তরণ আদর্শের একটি তথ্য অনুযায়ী, সেন্সর বোর্ড ছবিটিকে এই ছাড়পত্র দিয়েছে, যা এর মুক্তির পথ আরও সুগম করেছে।

ছবিটির মোট দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ১৯৩৫ মিনিট অর্থাৎ প্রায় ৩ ঘণ্টা ১৫ মিনিট। এত দীর্ঘ রানটাইমের কারণে দর্শকরা একটি দুর্দান্ত সিনেমাটিক অভিজ্ঞতা লাভ করবেন বলে আশা করা হচ্ছে। দুটি ভাগে নির্মিত হচ্ছে এই মহাকাব্যিক ছবিটির প্রথম এটি। এতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, মাতা সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় অভিনয় করেছেন যশ। লস অ্যাঞ্জেলেস প্রিমিয়ারের পর প্রাথমিক প্রতিক্রিয়া আসার পরপরই ছবির দৈর্ঘ্য ও সার্টিফিকেটের বিষয়টি প্রকাশ পায়।

মুক্তির আগে ছবিটির অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যানও দারুণ সাড়া ফেলেছে। গত ৩১ অক্টোবর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘রামায়ণ’ অগ্রিম টিকিট বিক্রি থেকে ১৯.৩০ কোটি টাকা আয় করেছে। সংরক্ষিত আসন বাদ দিলে এই অঙ্ক দাঁড়ায় ১৬ কোটি টাকা। শহরগুলোর মধ্যে এনসিআর সবার চেয়ে এগিয়ে রয়েছে, যেখানকার অগ্রিম বিক্রির পরিমাণ ৩.২১ কোটি টাকা। মুক্তির দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বড় বাজেটের এই চলচ্চিত্রটির দুটি অংশের মোট বাজেট প্রায় ৪ হাজার কোটি টাকা বলে জানা গেছে। তবে দুটি অংশের বাজেট সমান কি না, সে বিষয়ে পরিষ্কার কিছু জানানো হয়নি। এর আগে রাবণ চরিত্রে অভিনয় করা যশ জানিয়েছিলেন যে প্রচারের খরচও এই বাজেটের অন্তর্ভুক্ত। সেন্সর বোর্ডের অনুমোদন ও দারুণ অগ্রিম বুকিংয়ের পর এখন সবার নজর সিনেমাটির প্রথম দিনের বক্স অফিস আয়ের দিকে।

জনতার কন্ঠ. এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইউ’ সার্টিফিকেটে ইতিহাস গড়ল মুক্তির অপেক্ষায় থাকা ‘রামায়ণ’

আপডেট টাইম : ১২:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬