সিরাজগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সড়ক নিরাপত্তায় সিংড়ায় নিসচার নতুন কমিটি গঠন Logo গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন Logo ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo শিশু রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট Logo স্হানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির Logo গণমাধ্যমের নতুন নীতিমালা আসছে, অনিবন্ধিত পোর্টালে ব্যবস্থা Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না বাংলাদেশ Logo মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার Logo হলুদ রঙের বিরল মাছ দেখে বিস্মিত বিজ্ঞানীরা Logo জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত কিংবদন্তি রুনা লায়লা

কিয়েভের গুরুত্বপূর্ণ দুই সেতুতে রুশ হামলা

অক্টোবরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থলে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো। ছবি: রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ দুটি সেতুতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। একই সময়ে রাশিয়ার সঙ্গে অধিকৃত ক্রিমিয়াকে সংযুক্তকারী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কের্চ সেতুতে ইউক্রেনের হামলায় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন রুশ নিয়োগ করা ক্রিমিয়ার গভর্নর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, দিনিপ্রো নদীর ওপর নির্মিত রাজধানীর উত্তর ও দক্ষিণাঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ সেতুতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি এলাকায় পানি, বিদ্যুৎ ও তাপ সরবরাহ বিঘ্নিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ভূগর্ভের বাইরে চলাচলকারী মেট্রোরেল ব্যবস্থার কিছু অংশও।

হামলার সময় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিয়েভে বিমান হামলার সতর্কতা জারি হলে সাধারণত বাসিন্দারা ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেন।

এদিকে ক্রিমিয়ার মস্কো-সমর্থিত গভর্নর সের্গেই আকসিওনভ জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী টানা দ্বিতীয় দিনের মতো কের্চ সেতুতে হামলা চালিয়েছে। এতে দুজন নিহত হয়েছেন এবং সেতুটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে হামলায় সেতুটির ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

২০১৪ সালে ক্রিমিয়া দখল ও নিজেদের সঙ্গে যুক্ত করার পর রাশিয়া সেতুটি নির্মাণ করে। ২০১৮ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেতুটির উদ্বোধন করেন। যুদ্ধের বিভিন্ন সময়ে ইউক্রেনীয় বাহিনীর হামলার লক্ষ্যবস্তু হয়েছে গুরুত্বপূর্ণ এই স্থাপনা।

অন্যদিকে ইউক্রেনের চেরকাসি অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার (১৬ নভেম্বর) রাতে রাশিয়ার আরও হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন। যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের মধ্যে যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনার মধ্যেই নতুন করে হামলার ঘটনা ঘটল।

আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ অংশ নেন। বৈঠক শেষে কুশনার ইউক্রেনের জন্য শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পথ তৈরিতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের কথা জানান।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে চলমান যুদ্ধে দেশটির এক-পঞ্চমাংশের মতো ভূখণ্ড রুশ নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক নিরাপত্তায় সিংড়ায় নিসচার নতুন কমিটি গঠন

কিয়েভের গুরুত্বপূর্ণ দুই সেতুতে রুশ হামলা

আপডেট টাইম : ০১:০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬