সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে অবৈধ ইটভাটা নির্মাণের অভিযোগ Logo কারাগার থেকে মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান Logo শূন্য পাস করা ২৯৩ প্রতিষ্ঠানের এমপিও বাতিলের উদ্যোগ সরকারের Logo অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন মির্জা মোস্তফা জামান Logo জয়পুরহাটে বিজিবির যৌথ অভিযানে ইয়াবা-সিরাপসহ ৩ জন গ্রেপ্তার Logo বৃহত্তর জাতীয় সরকার গঠনে আগ্রহী নেতানিয়াহু, প্রধানমন্ত্রিত্বেও অনড় Logo আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাক্সওয়েল অধ্যায়ের সমাপ্তি Logo টাঙ্গাইলে ডোবায় মিলল অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল Logo সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo রোহিঙ্গাদের ফেরাতে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ

কুড়িগ্রামে একাদশ শ্রেণীর কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের সদর উপজেলার খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র নাজমুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর ২০২৬) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বালাকুড়া মাদ্রাসাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা নিহত নাজমুল ইসলামের শোয়ার ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
স্থানীয়রা জানান, নি-হ-ত নাজমুল ইসলাম ওই এলাকার নজরুল ইসলামের নাতি। নি-হ-ত নাজমুল জন্মের পর থেকেই তার নানার বাড়িতে বসবাস করতেন। সে খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীতে অধ্যায়নরত ছাত্র। পারিবারিক অভাব-অনটনের কারণে নাজমুল লেখাপড়ার পাশাপাশি দিনমজুরি কাজও করতেন বলেও জানান স্থানীয়রা।
নিহত নাজমুলের পরিবারের দাবি, নাজমুল আত্মহত্যা করেছেন। তবে কেনো বা কী জন্য আত্মহত্যা করেছেন সে বিষয় স্পষ্ট কোনো কিছু জানেন না পরিবার। এছাড়াও পারিবারিক কোনো কলহ-বিবাদ ছিলো পরিবারের সাথে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার খবর পেয়ে কুড়িগ্রাম সদর থানার তদন্ত কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর প্রাথমিকভাবে আলামত যাচাই-বাছাই করে আত্মহত্যা বলে ধারণা করা হয়।
এ বিষয়ে কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পরিবারের লোকজন ও স্থানীয়দের কোনো অভিযোগ না থাকায় ম-র-দেহের ময়নাতদন্ত হবে না।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে অবৈধ ইটভাটা নির্মাণের অভিযোগ

কুড়িগ্রামে একাদশ শ্রেণীর কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০১:৫৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬