সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিনেমার নায়ক বানানোর প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র Logo ঝালকাঠির আলোচিত পিপি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ Logo পোশাকশিল্পে অস্থিরতা, দিশেহারা উদ্যোক্তারা Logo রাজনৈতিক জীবনের সবচেয়ে কম জনসমর্থন পাচ্ছেন ট্রাম্প Logo মাদক ব্যবসার প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যা, পুলিশের হাতে স্বামী Logo ট্রান্সফরমার চুরি ঠেকাতে পুরস্কার ঘোষণা, চলছে মাইকিং Logo প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে অবৈধ ইটভাটা নির্মাণের অভিযোগ Logo কারাগার থেকে মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান Logo শূন্য পাস করা ২৯৩ প্রতিষ্ঠানের এমপিও বাতিলের উদ্যোগ সরকারের Logo অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন মির্জা মোস্তফা জামান

রোহিঙ্গাদের ফেরাতে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ

হুমায়ুন কবির

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত সমর্থন চেয়েছে বাংলাদেশ। পাশাপাশি শান্তি ও নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, জ্বালানি ও খাদ্যনিরাপত্তাসহ বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য দেশগুলোকে সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ কার্যকর করা এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বিনিয়োগ বাড়াতে সমন্বিত কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় (এইউএ) অনুষ্ঠিত কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের (সিএফএএমএম) রিট্রিট অধিবেশনে বক্তব্য দেন হুমায়ুন কবির।

বক্তব্যে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্রমবর্ধমান জটিল বৈশ্বিক পরিস্থিতিতে শান্তি ও নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা এবং উদীয়মান প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারসহ বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলায় কমনওয়েলথভুক্ত দেশগুলোকে নতুন করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

একই সঙ্গে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বিনিয়োগ প্রবাহ বাড়াতে সমন্বিত কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত সমর্থন প্রয়োজন।

১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে (সিএইচওজিএম) বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে দেশটি সফর করছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিনেমার নায়ক বানানোর প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

রোহিঙ্গাদের ফেরাতে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ

আপডেট টাইম : ১০:৪৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬