সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শীর্ষ ৭ পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন দায়িত্বে যারা Logo বড়দিনের জন্য ২ কোটি টাকা চেয়েছিল অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি Logo শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের Logo শ্রমিক আন্দোলনের লক্ষ্য সরকারকে বেকায়দায় ফেলা: হাতেম Logo বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার ছেঁড়ার অভিযোগে যুবক আটক Logo ঢাকা-দাম্মাম ফ্লাইট চালুর সময় ঘোষণা, স্থগিতই থাকছে রিয়াদ রুট Logo ৫০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করল ভারত, পেছনে কী কৌশল? Logo ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ, ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি পাকিস্তানের Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ Logo এআইইউবিকে ৩-০ গোলে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ জয় ড্যাফোডিলের

ক্ষমতায় ফিরলে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধে যেতে পারেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি

ইসরায়েলের নির্বাচনের আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনকে বড় করে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ইঙ্গিত দিয়েছেন, নির্বাচনে জয়ী হলে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু হতে পারে। এর আগে ট্রাম্পও ইরানে শুরু করা অভিযান শেষ করার আহ্বান জানিয়েছেন।

রোববার রাতে টেলিভিশনে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে আগে কখনো এমন বন্ধুত্ব ছিল না। ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদের আরও দুই বছর বাকি রয়েছে এবং তিনি ইসরায়েলিদের নেতানিয়াহুকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুকে ভোট দিতে হবে। তারা যে কাজ শুরু করেছেন, তা শেষ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। গত ফেব্রুয়ারিতে নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছিলেন ট্রাম্প।

নেতানিয়াহু বলেন, ইরানের হুমকি চূড়ান্তভাবে দূর করতে ট্রাম্প পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে তিনি ক্ষমতায় থাকলেই তা সম্ভব বলে ইঙ্গিত দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

নেতানিয়াহু আরও বলেন, ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করতে তিনি ইতোমধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন। তার মতে, ইরানের হুমকি বন্ধ করার একমাত্র উপায় হলো দেশটির বর্তমান সরকারকে উৎখাত করা।

নেতানিয়াহুর বক্তব্যের বিষয়ে হোয়াইট হাউসের উপপ্রেস সচিব আনা কেলি বলেন, ট্রাম্পের মতে, ইরান অর্থনৈতিক ও সামরিক—উভয় দিক থেকেই অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন চললেও অবরোধ পুরোপুরি বহাল থাকবে বলেও জানান তিনি। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ওয়াশিংটন ইরানে হামলা চালাবে না বলেও স্পষ্ট করেন কেলি।

ট্রাম্প গত ১৮ অক্টোবর প্রথমবার নেতানিয়াহুকে সমর্থন জানান। সোমবার সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, নেতানিয়াহু দ্বিতীয়বার সমর্থন চেয়েছিলেন কি না, তা নিয়ে তার সঙ্গে কোনো কথা হয়নি। কঠিন পরিস্থিতির মধ্যেও নেতানিয়াহু ভালো কাজ করেছেন বলে মন্তব্য করেন ট্রাম্প।

নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী, মধ্যপন্থী সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটও ট্রাম্পকে ইসরায়েলের প্রকৃত বন্ধু বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তায় ট্রাম্পের প্রচেষ্টা ও অঙ্গীকারকে তিনি মূল্যায়ন করেন। জনগণ যাকেই নেতা নির্বাচিত করুক, ট্রাম্প তার সঙ্গে পূর্ণ সহযোগিতা করবেন বলে তিনি আশাবাদী।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শীর্ষ ৭ পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন দায়িত্বে যারা

ক্ষমতায় ফিরলে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধে যেতে পারেন নেতানিয়াহু

আপডেট টাইম : ১১:০৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬