সিরাজগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ফুটপাতের অবৈধ ব্যবসায় বিপাকে শপিং মল, রাজস্ব হারাচ্ছে সরকার Logo সরিষাবাড়ী পৌরসভার তিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান Logo আয়ারল্যান্ডকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল নামিবিয়া Logo ভুটানের ‘মাইন্ডফুলনেস’ নগরে এক দিনেই নির্মিত ১০৮ বৌদ্ধ স্তূপ Logo পাঁচ কোটি টাকার ছয়টি সোনার ডিম জব্দ Logo মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে এক লাইনে লেখা বাধ্যতামূলক Logo মীরার কোন গুণে প্রথম দেখাতেই বিয়ের সিদ্ধান্ত শাহিদের? Logo পুলিশে ১৪ হাজার সদস্য নিয়োগের পরিকল্পনা, এসআই পদে সরাসরি নিয়োগ Logo দুই দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? Logo দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ পেলেও অনিশ্চিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা নিহত

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • 41

নিহত নাসিমুল গণি। ছবি: সংগৃহীত

খুলনার দিঘলিয়ায় বাড়ির সামনে দোকানে চা খেতে বেরিয়ে গুলিতে নিহত হয়েছেন মো. নাসিমুল গণি ওরফে নাসিম নামের এক ব্যক্তি। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা বলে জানা গেছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও রয়েছে।

রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরমাইশখানা এলাকায় নিজ বাড়ির সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত নাসিমুল গণি (৪৫) উপজেলার ফরমাইশখানা এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে নাসিম বাড়ির সামনে চা খেতে বের হন। এ সময় একটি ভ্যানে করে দুই ব্যক্তি সেখানে এসে তাকে গুলি করে পালিয়ে যান। গুলিবিদ্ধ নাসিমকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিঘলিয়া থানার ওসি খন্দকার সানোয়ার হুসাইন মাসুম বলেন, বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

ওসি বলেন, নিহত নাসিমের বিরুদ্ধে চারটি হত্যা মামলা ও তিনটি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটপাতের অবৈধ ব্যবসায় বিপাকে শপিং মল, রাজস্ব হারাচ্ছে সরকার

খুলনায় দুর্বৃত্তের গুলিতে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা নিহত

আপডেট টাইম : ০২:০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬