সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ৭ নভেম্বর বিএনপির র‍্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান Logo নিহত শ্রমিকের পরিবারকে ১ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে: শ্রমমন্ত্রী Logo ‘রাজপথের লড়াকু সৈনিক ছিলেন খোকা’: মির্জা আব্বাস Logo সৌদি আরবে জরুরি সতর্কতা জারি Logo চাকরি হারানোর মুখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৬৮ কর্মচারী Logo সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব Logo বিএনপির র‌্যালিতে নেতৃত্ব দিতে ৭ নভেম্বর মাঠে নামছেন তারেক রহমান Logo তাহসিফের মৃত্যু তদন্তে গুরুত্ব পাচ্ছে শেখ হাসিনার সেই ভিডিও Logo সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণ, নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? Logo দেড় কোটি টাকার পণ্য প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে দিল হিলি কাস্টমস

গজারিয়ায় ফুটবল টুর্নামেন্ট পুনরায় চালুর দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় বন্ধ হয়ে যাওয়া ফুটবল টুর্নামেন্ট পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন স্থানীয় ফুটবলপ্রেমী, খেলোয়াড় ও ক্রীড়ামোদী যুবসমাজ।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টায় গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের জনগণ, স্থানীয় খেলোয়াড় ও ফুটবলপ্রেমীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বন্ধ হয়ে যাওয়া ফুটবল টুর্নামেন্ট পুনরায় চালুর দাবি জানান। তাঁরা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুটবল তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে সহায়তা করে।
এ সময় বক্তারা টুর্নামেন্টটি পুনরায় চালুর লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তাঁরা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে গুয়াগাছিয়ায় ফুটবল খেলার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।
স্থানীয় ফুটবলপ্রেমী ও ক্রীড়ামোদী যুবসমাজের দাবি, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে এবং এলাকায় সুস্থ ক্রীড়াচর্চার ধারাবাহিকতা বজায় রাখতে বন্ধ হওয়া ফুটবল টুর্নামেন্টটি পুনরায় চালু করা জরুরি।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে টুর্নামেন্টটি পুনরায় চালুর ব্যবস্থা করবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

৭ নভেম্বর বিএনপির র‍্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান

গজারিয়ায় ফুটবল টুর্নামেন্ট পুনরায় চালুর দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

আপডেট টাইম : ০২:৩০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬