সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

গাজীপুরে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি শামীম গ্রেপ্তার

গাজীপুরের শীর্ষ সন্ত্রাসী শামীম। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে শামীম ওরফে কানা শামীম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলের দিকে মহানগরীর গাছা থানাধীন মধ্য খাইলকুর আদর্শনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এস এম শফিকুল ইসলাম।

জানা গেছে, গ্রেপ্তার শামীম গাজীপুর মহানগরীর খাইলকৈর এলাকার মো. জালাল উদ্দিন ওরফে জাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে এলাকায় মাদকব্যবসা, ছিনতাই, মারামারি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শামীম দীর্ঘদিন ধরে এলাকায় মাদকব্যবসা, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে গাছা থানাসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়া ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এর আগে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

এদিকে শামীমকে গ্রেপ্তারের খবরে গাছা থানা এলাকার স্থানীয় বাসিন্দা ও নাগরিক সমাজের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল

গাজীপুরে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি শামীম গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬