সিরাজগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের নিরাপত্তায় মোতায়েন দুই হাজারের বেশি পুলিশ: ডিআইজি

সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহ

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, জেলার পৌরসভা ও চারটি উপজেলায় জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট পুলিশ বক্সের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডিআইজি বলেন, সম্মিলিতভাবে জনশৃঙ্খলা রক্ষা, সরকারি সম্পত্তি ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পক্ষ থেকে দুই হাজারের বেশি সদস্য মোতায়েন রয়েছেন। সকাল থেকে জেলার সার্বিক জননিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গোপালগঞ্জ পৌরসভাসহ জেলার চারটি উপজেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

গতকাল আওয়ামী লীগের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনায় এখনো মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জেলার পাঁচটি থানায় এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সতর্ক রয়েছে।

সংবাদ সম্মেলনে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ, সহকারী পুলিশ সুপার হাসানুল রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জের নিরাপত্তায় মোতায়েন দুই হাজারের বেশি পুলিশ: ডিআইজি

আপডেট টাইম : ০৮:০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬