সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

চাটখিলে মাটিচাপা অবস্থায় শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার

মোহাম্মদ রাসেল (২৮) নিহত শ্রমিকদল নেতা।

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের পাঁচ দিন পর মোহাম্মদ রাসেল (২৮) নামে এক শ্রমিকদল নেতার মাটিচাপা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রামের রেহান উদ্দিন হাজী বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাসেল উপজেলার সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তিনি ৮ নম্বর নোয়াখলা ইউনিয়ন শ্রমিকদলের নেতা ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাসেলের সঙ্গে তাঁর স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে স্ত্রী ফোন করে রাসেলকে তাঁর বাবার বাড়িতে ডেকে নেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় পরদিন ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। স্থানীয়দের দাবি, রাসেল নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে যান।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফের নেতৃত্বে পুলিশের একটি দল এবং চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানাসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি রাসেলের শ্বশুরবাড়িতে যান। এ সময় বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে তাঁদের সন্দেহ হয়। পরে ঘরটিতে তল্লাশি চালিয়ে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ দেখতে পান তাঁরা। মরদেহটি পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা সিরাজুল ইসলাম। তিনি দাবি করেন, তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

স্থানীয়দের ধারণা, পারিবারিক বিরোধের জেরে রাসেলকে হত্যার পর মরদেহ গোপন করার উদ্দেশ্যে মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, নিখোঁজের ঘটনায় রাসেলের বাবার করা সাধারণ ডায়েরির সূত্র ধরে বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে তাঁর শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চাটখিলে মাটিচাপা অবস্থায় শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ১০:৪১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬