সিরাজগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিরাজগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা Logo গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও Logo সড়ক নিরাপত্তায় সিংড়ায় নিসচার নতুন কমিটি গঠন Logo গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন Logo ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo শিশু রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট Logo স্হানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির Logo গণমাধ্যমের নতুন নীতিমালা আসছে, অনিবন্ধিত পোর্টালে ব্যবস্থা Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না বাংলাদেশ Logo মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার

চীনের বাঁধাকপিতে ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিকের সন্ধান

ছবি: রয়টার্স

চীনে বাঁধাকপি সতেজ রাখতে ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক ফরমালডিহাইড ব্যবহারের ঘটনা সামনে এসেছে। দেশটির হেবেই প্রদেশের একটি এলাকায় উৎপাদিত বাঁধাকপি পরিবহনের আগে ওই রাসায়নিকের দ্রবণে ডুবিয়ে রাখা হচ্ছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে বাজারে বাঁধাকপিসহ দ্রুত পচনশীল সবজির নমুনা পরীক্ষা ও নজরদারি শুরু করেছে কর্তৃপক্ষ।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, চীনের হেবেই প্রদেশের কাংবাও কাউন্টির তুনকেন এলাকায় কয়েকজন ব্যবসায়ী বাঁধাকপি ট্রাকে তোলার আগে ফরমালডিহাইডের দ্রবণে ডুবিয়ে রাখছিলেন। উদ্দেশ্য ছিল, দীর্ঘ পথ পরিবহনের সময় সবজি সতেজ রাখা।

চীনের এক পরিবেশবিষয়ক ব্লগারের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। পরে স্থানীয় কর্তৃপক্ষও ভিডিওতে দেখানো অবৈধ কার্যক্রমের সত্যতা নিশ্চিত করে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ওই বাঁধাকপিগুলো কোথায় কোথায় পাঠানো হয়েছে, তা শনাক্তের চেষ্টা চলে।

ফরমালডিহাইড এক ধরনের রাসায়নিক পদার্থ। শিল্পকারখানায় বিভিন্ন কাজে এবং মৃতদেহ সংরক্ষণে এটি ব্যবহার করা হয়। তবে মানুষের শরীরে এর সংস্পর্শ ক্যানসারের ঝুঁকি তৈরি করতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা। খাবার সংরক্ষণে এ রাসায়নিক ব্যবহার নিষিদ্ধ।

চীনের কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ কৃষি ও বাজার তদারকি বিভাগের সঙ্গে মিলে দেশজুড়ে দ্রুত পচনশীল সবজির বাজার ও সরবরাহব্যবস্থায় বিশেষ পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছে। একই সঙ্গে দূষিত বাঁধাকপির চালান শনাক্ত করে বাজারে বিক্রি বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে চীনের বাইরেও। দেশটির বাঁধাকপি ও বাঁধাকপি দিয়ে তৈরি খাবারের বড় আমদানিকারক দক্ষিণ কোরিয়া চীন থেকে আসা বাঁধাকপির ওপর পরীক্ষা জোরদার করেছে। তবে দেশটির খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে পরীক্ষিত আটটি চালানে ফরমালডিহাইডের উপস্থিতি পায়নি।

কত পরিমাণ বাঁধাকপিতে এই রাসায়নিক ব্যবহার করা হয়েছে, কত দিন ধরে এমন ঘটনা ঘটছে এবং আক্রান্ত সবজির কতটা বাজারে পৌঁছেছে, তা এখনো স্পষ্ট নয়।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা

চীনের বাঁধাকপিতে ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিকের সন্ধান

আপডেট টাইম : ১১:০০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬