সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শাহজাদপুরে শতবর্ষী সরকারি রাস্তা বন্ধ করে গেট নির্মাণের উদ্যোগ, প্রতিবাদে মানববন্ধন Logo রায়গঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন প্রস্তুতি Logo রায়গঞ্জের হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ Logo নারী ক্রিকেটারকে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে বিসিবি Logo আত্মসমর্পণকারী চরমপন্থীদের দেওয়া তথ্যে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ৩০ কারখানা ছুটি Logo হরমুজে মাইন বিস্ফোরণ: ৪ ট্যাংকারে আগুন Logo শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন Logo যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচারের অভিযোগে গ্রেপ্তার সাবেক শিবির নেতা বাতেন Logo নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ

‘ট্রমা সেন্টার নয়, শুধু অট্টালিকা’: হাসিনা সরকারের সমালোচনা

বক্তব্য দিচ্ছেন অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, শেখ হাসিনা গোপালগঞ্জে ট্রমা সেন্টারের নামে শুধু অট্টালিকা বানিয়ে রেখেছে। কিন্তু সেখানে ডাক্তার নাই, কোনো মানুষ নাই। রোগী যায় না সেখানে, অথচ যেখানে ট্রমা সেন্টার দরকার সেখানে নাই।

তিনি বলেন, জনগণের স্বার্থে এবং জনগণকে নিয়ে যদি কোনো উন্নয়ন না করা হয়, তখন হয় লুটপাটতন্ত্র। এ তন্ত্র জারি করে পতিত সরকার এখান থেকে পালিয়ে গেছে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকায় যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় চত্বরে যাত্রা বিরতিকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, উত্তরাধিকার সূত্রে বাংলাদেশকে আমরা অর্থনৈতিকভাবে ভঙ্গুর অবস্থায় পেয়েছি, যা পৃথিবীতে ঋণ খেলাপির শীর্ষে অবস্থান করছে।

তিনি বলেন, বিগত সময় তথাকথিত নির্বাচনের মাধ্যমে সরকার হয়েছিল। সেখানে জনগণ ভোট দেয় নাই, তারা লুটপাটতন্ত্র কায়েম করেছিল। সেখান থেকে উত্তরণের জন্য আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জনগণের উন্নয়নের কথা ভাবছেন, বাংলাদেশকে উৎপাদনমুখী মেনুফ্যাকচারি হাবে পরিণত করতে চেয়েছেন।

অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লার সঞ্চালনায় আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফজলের সোবাহান শামীম, সাইদ মুন্সী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সি, কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদসহ অনেকে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজাদপুরে শতবর্ষী সরকারি রাস্তা বন্ধ করে গেট নির্মাণের উদ্যোগ, প্রতিবাদে মানববন্ধন

‘ট্রমা সেন্টার নয়, শুধু অট্টালিকা’: হাসিনা সরকারের সমালোচনা

আপডেট টাইম : ১২:০০:১০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬