সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপে নতুন রেকর্ডের কথা জানালেন ট্রাম্প Logo শ্রমিকদের অবরোধের চেষ্টায় গাজীপুরে ১০ কারখানা বন্ধ Logo শান্তিরক্ষা কার্যক্রমে সেন্ট্রাল আফ্রিকায় পুলিশের ৮ আইপিও Logo সিংড়ায় নিসচার নবগঠিত কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ Logo জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্য চাইলেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম Logo নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু Logo হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে সংবর্ধনা, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের আশ্বাস Logo মেয়ের বাড়ি যাওয়া হলো না নুরবানুর, সড়কে ঝরল প্রাণ Logo ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি Logo ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম। পাশাপাশি প্রায় চার বছর পর টেস্ট দলে ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাঈম।

সোমবার (৯ নভেম্বর) দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করে বিসিবি। দলে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ।

দলে নতুন মুখ হিসেবে জায়গা পাওয়া মাহফিজুল ইসলামের জন্য এটি জাতীয় দলের হয়ে সাদা পোশাকে অভিষেকের সুযোগ। অন্যদিকে দীর্ঘ বিরতির পর টেস্ট দলে ফিরেছেন মোহাম্মদ নাঈম। সবশেষ ২০২২ সালে বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছিলেন তিনি।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে চোট পাওয়ায় দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারছেন না ওপেনার সাদমান ইসলাম।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক শৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, মাহফিজুল ইসলাম।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপে নতুন রেকর্ডের কথা জানালেন ট্রাম্প

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

আপডেট টাইম : ০২:৩৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬