সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

দীপাবলির ছুটিতে বন্ধ বেনাপোল-পেট্রাপোল বন্দরের বাণিজ্য

বেনাপোল স্থলবন্দর।

দীপাবলির ছুটিতে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ, প্রতিদিন প্রায় ১০ কোটি টাকার রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দরে সরকারি ছুটি থাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। তবে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুই দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির আইনবিষয়ক সম্পাদক মোহাম্মাদ আলী বলেন, দীপাবলি উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল বন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন। ফলে বেনাপোল বন্দর দিয়েও পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

বেনাপোল বন্দরের উপপরিচালক রুহুল আমিন বলেন, পেট্রাপোল বন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস এবং পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। ছুটি শেষে মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

এদিকে একদিনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকায় দুই দেশের বন্দরে পণ্যজটের আশঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিন এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৬০০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়। এ বাণিজ্য থেকে সরকার প্রতিদিন প্রায় ১০ কোটি টাকা রাজস্ব আয় করে। অন্যদিকে চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য প্রয়োজনে প্রতিদিন তিন হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী এ পথে যাতায়াত করেন। যাত্রী চলাচল থেকে ভ্রমণ খাতে প্রতিদিন সরকারের আয় প্রায় ২০ লাখ টাকা।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল

দীপাবলির ছুটিতে বন্ধ বেনাপোল-পেট্রাপোল বন্দরের বাণিজ্য

আপডেট টাইম : ০১:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬