সিরাজগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিলেটেও জয়ের ধারা ধরে রাখতে মরিয়া ক্যারিবীয়রা Logo গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়ি ও কাভার্ডভ্যানে আগুন Logo নিষিদ্ধ দলের অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা রুখে দেওয়া হবে Logo শাহরুখের জন্মদিনে প্রকাশ পেল নতুন গান ‘তু মিল জায়ে’ Logo কামারখন্দে অভাবের সংসারে থমকে আছে রূপার বিয়ে Logo বিপর্যয়ের মধ্যে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল এন্ড বিএম কলেজ Logo আর্সেনালের মিডফিল্ডারের প্রশংসায় পঞ্চমুখ ক্যারাগার Logo হিলি সীমান্তে বিজিবির হাতে ১৪৯ বোতল ভারতীয় সিরাপ জব্দ Logo আমুসহ আওয়ামী লীগের সাত নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন Logo রোগীকে বাঁচাতে নিজেই রক্তদাতা হলেন চিকিৎসক

ধানক্ষেতে আধা কিলোমিটার দৌড়েও শেষ রক্ষা হলো না মাদক কারবারির

পুলিশের হাতে আটক মাদক কারবারি। ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের হাত থেকে বাঁচতে ধানক্ষেতের মধ্য দিয়ে প্রায় আধা কিলোমিটার দৌড়েও পালাতে পারেননি এক মাদক কারবারি। পরে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার শশীদল ইউনিয়নের তেঁতাভূমির অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. সোহাগ মিয়া (৪৫)। তিনি উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি এলাকার কেষ্টপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় অনন্তপুরে কবির মিয়ার বাড়ির দক্ষিণ পাশে পুলিশ দেখে সোহাগ মিয়া ফসলি জমির পূর্ব পাশের একটি জঙ্গল লুকানোর চেষ্টা করেন। পরে পুলিশ জঙ্গলে তল্লাশি চালালে তিনি পাশের ধানক্ষেত দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন।

এ সময় পুলিশও তার পিছু নিয়ে ধানক্ষেতে প্রায় আধা কিলোমিটার দৌড়ে গিয়ে তাকে আটক করেন। অনেক ধস্তাধস্তির পর পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

সিলেটেও জয়ের ধারা ধরে রাখতে মরিয়া ক্যারিবীয়রা

ধানক্ষেতে আধা কিলোমিটার দৌড়েও শেষ রক্ষা হলো না মাদক কারবারির

আপডেট টাইম : ১২:১৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬