সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬

নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১০ নভেম্বর

নওগাঁয় শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’। আগামী ১০ নভেম্বর বিকেল ৩টায় জেলা স্টেডিয়াম মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ আয়োজনকে ঘিরে জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা ক্রীড়া সংস্থার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাজ্জু এবং জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের থিম সং, ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার ১১টি উপজেলা ও একটি পৌরসভা থেকে মোট ১২টি দল এ প্রতিযোগিতায় অংশ নেবে। টুর্নামেন্টকে ঘিরে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে মাইকিং, বিলবোর্ড ও পোস্টারের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

এনামুল হক বলেন, যুবসমাজকে মাঠমুখী করার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে মেধাবী ও দক্ষ খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, গত দুই বছর ধরে নওগাঁর ফুটবলে স্থানীয় খেলোয়াড়দের প্রাধান্য দিতে কঠোর নীতি অনুসরণ করা হচ্ছে। স্থানীয় টুর্নামেন্টগুলোতে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না। অতীতে কিছু টুর্নামেন্ট শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে আয়োজন করা হলেও স্থানীয় খেলোয়াড়দের যথাযথ গুরুত্ব দেওয়া হতো না। সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নিজস্ব খেলোয়াড় তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শিগগিরই একটি বার্ষিক ক্রীড়া ক্যালেন্ডার প্রণয়ন করা হবে। এর আওতায় ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল ও ভলিবল প্রতিযোগিতা ইউনিয়ন ও উপজেলা পর্যায় থেকে ধাপে ধাপে আয়োজন করা হবে। এসব প্রতিযোগিতা থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী জেলা দল গঠন এবং দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১০ নভেম্বর

আপডেট টাইম : ০৬:০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬