সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং চলবে না, জিরো টলারেন্স নীতি: উপাচার্য

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের শিকার হতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাসানাত আলী। তিনি বলেন, র‍্যাগিংয়ের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ম্যানারস শেখানোর নামে কোনো ধরনের র‍্যাগিং বরদাশত করা হবে না।

রোববার (৮ নভেম্বর) দুপুরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আইন ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের কোর্স সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, জুনিয়রদের আইসক্রিম দিতে পারবেন, কেক খাওয়াতে পারবেন, এমনকি বন্ধুত্বও করতে পারবেন। কিন্তু রাতের অন্ধকারে ডেকে নিয়ে ম্যানারিজম শেখানোর নামে কোনো ধরনের হয়রানি করা যাবে না। এ ধরনের ঘটনা ঘটলে তিনি নিজেই ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছেন। জড়িতদের ছাত্রত্ব বাতিলসহ বিধি অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মামলা করে আদালতের মাধ্যমেও ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে অধ্যাপক ড. মোহাম্মদ হাসানাত আলী বলেন, আমরা একটি মানসম্মত ও নতুন মডেলের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই। এমন একটি বিশ্ববিদ্যালয় তৈরি করতে চাই, যা সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। গবেষণার জন্য এখানে ডিজিটাল লাইব্রেরি রয়েছে। শিক্ষকদের গবেষণা কার্যক্রমও পাশাপাশি চালু রাখার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, নওগাঁর মানুষ আমাদের প্রতি যে আস্থা রেখেছেন, সেই আস্থার মূল্যায়ন করাই এখন আমাদের দায়িত্ব। এ লক্ষ্য অর্জনে ২০২৭ সালের মধ্যে জমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন ও সীমানাপ্রাচীর নির্মাণসহ পাঁচটি স্বতন্ত্র ভবন নির্মাণের কাজ শুরু করতে হবে।

এ সময় তিনি সরকারের কাছে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প দ্রুত অনুমোদনের আহ্বান জানান। উপাচার্য বলেন, শিক্ষাকে গুরুত্ব দিয়ে সরকার এ খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। আমরা যে ডিপিপি জমা দিয়েছি, তা দ্রুত অনুমোদন পেলে নওগাঁবাসীর স্বপ্ন পূরণে কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে।

প্রধানমন্ত্রীর প্রতি আস্থার কথা জানিয়ে উপাচার্য বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলেই তিনি বিশ্ববিদ্যালয়ের খোঁজখবর নেন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বগুড়ার কৃতী সন্তান মীর শাহে আলমও নিয়মিত খোঁজ রাখেন। নওগাঁকে একটি মানসম্মত বিশ্ববিদ্যালয়ে পরিণত করার বিষয়ে তিনি গুরুত্ব দিচ্ছেন। ইউজিসি ও মন্ত্রণালয় থেকেও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। নওগাঁবাসীর প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মালিহা খানম, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক সানজিদা কবির, আইন বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম সৌরভসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং চলবে না, জিরো টলারেন্স নীতি: উপাচার্য

আপডেট টাইম : ০৫:৫৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬