সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

নরসিংদীতে রায়পুরায় আড়িয়াল খাঁ নদী থেকে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

রায়পুরা উপজেলায় নিখোঁজ আরমান ফকির (২১) নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮
অক্টোবর) দুপুরে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজারসংলগ্ন নয়াহাটি এলাকায় আড়িয়াল খাঁ নদী
থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আরমান আমীরগঞ্জ ইউনিয়নের নলবাটা ফকিরবাড়ি এলাকার সালাউদ্দিন ফকিরের
ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে স্থানীয় লোকজন নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর
দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রথমে পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরে স্থানীয় লোকজন ও
পরিবারের সদস্যরা লাশটি আরমানের বলে দাবি করেন।

নিহতের ছোট ভাইয়ের ভাষ্য অনুযায়ী, গত রোববার দুপুরে অটোরিকশা চার্জে দিয়ে বাড়ি থেকে বের হন আরমান।
এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এক সপ্তাহ পর রোববার আড়িয়াল খাঁ নদীতে তাঁর লাশ পাওয়া গেল।

আমীরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সোহরাব হোসেন জানান, সকাল ১০টা ১০ মিনিটে নদীতে লাশ ভাসার
খবর পেয়ে রায়পুরা থানাকে অবহিত করা হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পচে
যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরিবারের পক্ষ থেকে লাশটি নিখোঁজ আরমানের বলে দাবি করা হয়েছে। তবে পরিচয় নিশ্চিত
করতে ডিএনএ পরীক্ষা প্রয়োজন হতে পারে। তিনি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের
মর্গে পাঠানো হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

নরসিংদীতে রায়পুরায় আড়িয়াল খাঁ নদী থেকে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৭:০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬