সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

নরসিংদীর শিবপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৯৮ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই যুবকের তিন সহযোগী পালিয়ে যায়।

গত ৯ অক্টোবর দিবাগত রাত ১০টা ২০ মিনিটে শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কাইয়ুমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার শাষপুর শহীদ মিনার-সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টা করলে ইমন মিয়া (২৬) নামে এক যুবককে আটক করা হয়। তবে তাঁর তিন সহযোগী আরমান খন্দকার (৩২), নাহিদ হাসান (২০) ও সালমান খন্দকার (৩০) পালিয়ে যায়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা সিলভার রঙের একটি টয়োটা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৭-৮০৫১) তল্লাশি করা হয়। এ সময় গাড়িটির ডালার ভেতরে দুটি প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১৯৮ বোতল নিষিদ্ধ কোডিনযুক্ত কাফ সিরাপ (ফেনসিডিল) উদ্ধার করা হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া জানান, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই গাড়ি ব্যবহার করে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এ ঘটনায় আটক ব্যক্তি ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শিবপুর মডেল থানায় মামলা করা হয়েছে।

পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীমনির আচরণে ক্ষুব্ধ সাংবাদিকরা

নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

আপডেট টাইম : ০৫:৫৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬