সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেনি ইরান: আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল ধাক্কা খাওয়ার পর থেকে শান্তি চুক্তি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আর কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে আরাঘচি বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। এরপরই আলোচনায় কীভাবে এগোনো যায়, তা নির্ধারণ করা সম্ভব হবে।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ বন্ধে কাতার ও পাকিস্তান মধ্যস্থতা করছে। তবে কয়েক মাসের চেষ্টার পরও কোনো সমাধান আসেনি।

দুই পক্ষের সরাসরি লড়াই কমলেও হরমুজ প্রণালিতে অবরোধের চেষ্টা অব্যাহত রেখেছে ইরান। অন্যদিকে, ইরানের বন্দরগুলোর ওপর পাল্টা অবরোধ বহাল রেখেছে যুক্তরাষ্ট্র।

আরাঘচি বলেন, গত কয়েক দিনে মধ্যস্থতাকারীদের কোনো সফর হয়নি। যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলে সংশ্লিষ্ট পক্ষগুলো ধাক্কা খেয়েছে। পরিস্থিতি অনুকূলে আসতে সময় লাগবে। এ সময় তিনি ধৈর্য ধরার আহ্বান জানান।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের ভোটাররা তাদের সিদ্ধান্ত জানিয়েছে। এখন হোয়াইট হাউজের সিদ্ধান্ত জানানোর পালা।

তিনি ওয়াশিংটনকে ইরানের আগেই জানানো দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান। তা না হলে যুদ্ধের পথ বেছে নিতে পারে যুক্তরাষ্ট্র বলেও মন্তব্য করেন তিনি।

গত সেপ্টেম্বরে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে সাত দিনের একটি পরিকল্পনা প্রস্তাব করেছিল ইরান। এতে সব পক্ষের যুদ্ধ বন্ধ, বিদেশে জব্দ ইরানের সম্পদ অবমুক্ত, ইরানি তেল খাতের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ তুলে নেওয়ার শর্ত ছিল।

পরে ইরান জানায়, এসব শর্ত মেনে নেওয়া হলে সাত দিনের বদলে দুই দিনের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। রোববারের পোস্টে আরাঘচি আবারও এসব প্রস্তাব তুলে ধরেন।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ

নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেনি ইরান: আরাঘচি

আপডেট টাইম : ০১:৪৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬