সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

পাগলা মসজিদের তহবিলে রেকর্ড পরিমাণ অর্থ, জমা ১৩৩ কোটি টাকা

পাগলা মসজিদের দানবাক্সের টাকা গুনার সময়। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের তহবিলে জমা হয়েছে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। এর বাইরে মসজিদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ে দান হিসেবে জমা পড়েছে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় পাগলা মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সকাল ৭টায় দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর মসজিদের দানবাক্স খোলা হয়। এ সময় ১০টি স্থায়ী সিন্দুক ও পাঁচটি অস্থায়ী ট্যাংক খুলে পাওয়া যায় ১৫ বস্তা টাকা।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সর্বশেষ গত ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৫৬ টাকা।

দানবাক্স থেকে পাওয়া অর্থ গণনা শেষে ব্যাংকে জমা দেওয়া হয়। অন্যদিকে, দান হিসেবে পাওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা সিলগালাকৃত অবস্থায় জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হয়। গত ১২ অক্টোবর সিলগালা খোলার পর গণনা করে প্রায় ১ হাজার ৪৪ ভরি ১৪ আনা ৪ রতি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা এবং ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। পরে বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা পাওয়া গেছে।

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণের অংশ হিসেবে বর্তমান মসজিদ কমপ্লেক্স ও কবরস্থানের মধ্যবর্তী ৫৩ দশমিক ৭৭ শতাংশ ফাঁকা জমি পাগলা মসজিদের নামে কেনা হয়েছে। কমপ্লেক্সের নান্দনিক নকশা প্রণয়নের কাজও শেষ পর্যায়ে রয়েছে।

তিনি আরও জানান, মসজিদের তহবিল থেকে মাদরাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের যাবতীয় খরচ বহন করা হয়। এ ছাড়া মসজিদের ৩৫ জন কর্মচারী ও ১০ জন আনসার সদস্যের বেতন, বিদ্যুৎ বিল এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে অর্থ ব্যয় করা হয়। জমাকৃত অর্থের লভ্যাংশ থেকে জেলার দরিদ্র রোগীদের চিকিৎসার জন্যও অনুদান দেওয়া হয়। পাগলা মসজিদের মাদরাসা থেকে এ পর্যন্ত ২৫০ জন শিক্ষার্থী হাফেজ হয়েছেন।

এদিন দানবাক্স খোলা ও টাকা গণনার কাজে জামিয়া ইমদাদিয়া মাদরাসার ৩০০ জন, পাগলা মসজিদ মাদরাসার ৯০ জন শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ জন কর্মকর্তা, মসজিদের ৩৫ জন কর্মচারী এবং জেলা প্রশাসনের ২৪ জন কর্মচারী অংশ নেন। সার্বিক নিরাপত্তা ও কার্যক্রম পরিচালনায় জেলা প্রশাসন, পুলিশ, আনসার ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা দায়িত্ব পালন করেন।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল

পাগলা মসজিদের তহবিলে রেকর্ড পরিমাণ অর্থ, জমা ১৩৩ কোটি টাকা

আপডেট টাইম : ১২:০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬