সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের মামলায় আসামির যাবজ্জীবন

দণ্ডপ্রাপ্ত পারভেজ প্রকাশ আবুল কালাম। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের মামলায় পারভেজ প্রকাশ আবুল কালাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১’র বিচারক আবু হানিফ এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণ ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ইফতেখার মাহমুদ জানান, ২০২৫ সালের ১৫ জুলাই রাতে চকরিয়া থানায় কর্মরত এক পুলিশ সদস্যের বাড়িতে পারভেজ ও তার সহযোগীরা হানা দেন। ডাকাতির পর তারা ওই পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ করেন।

ঘটনার পর চকরিয়াসহ কক্সবাজারজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত পারভেজকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ। ভুক্তভোগী পরিবারের আশা, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং এ ধরনের অপরাধ দমনে দৃষ্টান্ত তৈরি হবে।

One thought on “পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের মামলায় আসামির যাবজ্জীবন

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের মামলায় আসামির যাবজ্জীবন

আপডেট টাইম : ০৫:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬