সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo অনুমোদনহীন মৎস্য আড়তে মিললো ২৬ মণ নিষিদ্ধ পিরানহা Logo লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম Logo সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার Logo ইসরাইলের প্রধানমন্ত্রী পদে গাদি আইজেনকটকে সমর্থন বিরোধীদের Logo খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী Logo ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo নাহিদ ইসলামকে আইনি নোটিশ Logo মাধবদীতে সুতা সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ, বিপাকে টেক্সটাইল মিল মালিকরা Logo ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের নেতৃত্বে অভিযান

বার্সেলোনাকে হারিয়ে রিয়ালের জার্সিতে এমবাপ্পের নতুন কীর্তি

গোলের পর এমবাপ্পের উদযাপন। ছবি: গেটি ইমেজেস

বার্সেলোনার বিরুদ্ধে জোড়া গোল করে রিয়াল মাদ্রিদের হয়ে শততম গোলের মাইলফলক স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে এই ঐতিহাসিক অর্জনের পর ফরাসি এই ফরোয়ার্ড স্পষ্ট জানিয়েছেন, ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের ঐক্যই তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

লস ব্ল্যাঙ্কোসদের হয়ে মাত্র ১১৬তম ম্যাচে নেমেই শততম গোলের মাইলফলক ছুঁয়েছেন এই ফরাসি স্ট্রাইকার।

রিয়ালের হয়ে তার এই ১০০ গোলের মধ্যে রয়েছে লা লিগায় ৬৭টি, চ্যাম্পিয়ন্স লিগে ২৫টি, কোপা দেল রে-তে ৪টি, ক্লাব বিশ্বকাপে ২টি, উয়েফা সুপার কাপে ১টি এবং স্প্যানিশ সুপার কাপে ১টি গোল।

বার্সেলোনাকে ডুবিয়ে রিয়ালের জার্সিতে এমবাপ্পের নতুন মাইলফলক
ইয়ামালকে ‘বাক্সবন্দি’ করা কুকুরেয়াকে প্রশংসায় ভাসালেন মরিনহো
ম্যাচে ইয়ান দিওমান্দে পাস থেকে রিফ্লেক্টেড শটে প্রথম গোল করার পর শেষ মুহূর্তে অসাধারণ এক ফিনিশিংয়ে দলের জয় নিশ্চিত করেন এমবাপ্পে।

রেকর্ড গড়ে সেঞ্চুরি করলেও ম্যাচ শেষে দলগত সাফল্যেই সম্পূর্ণ মনোযোগ ধরে রাখেন এমবাপ্পে। তিনি বলেন, আমি ভীষণ আনন্দিত। সবাই জানে আমি গোল করতে এবং গোল করে দলকে সাহায্য করতে ভালোবাসি। তবে আমার মনে হয় আজ এটি শুধুই একটি পরিসংখ্যান। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের জয় এবং একটি দল হিসেবে আমরা কীভাবে জয়টি পেয়েছি।

তিনি আরও বলেন, এই জয় পুরো দলকে দারুণ আত্মবিশ্বাস জোগাবে এবং সামনে আরও অনেক গোল আসবে, তাই এটি (ব্যক্তিগত ১০০ গোল) অতটা গুরুত্বপূর্ণ নয়।

রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলার চাপের কথা মনে করিয়ে দিয়ে সতীর্থদের পারফরম্যান্সের মান ধরে রাখার আহ্বান জানান এমবাপ্পে। তিনি জোর দিয়ে বলেন, আমরা জানতাম আমাদের পুরুষদের মতো সাহসিকতার সাথে, কিন্তু একইভাবে একটি দল হিসেবে খেলতে হবে। চলতি মৌসুমে আমরা যদি বড় কিছু অর্জন করতে চাই, তবে তা একতাবদ্ধ হয়েই করতে হবে। আমাদের দলে যেসব খেলোয়াড় রয়েছে, তাদের গুণগত মান নিয়ে কেউ প্রশ্ন তুললে সে মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নয়।

মাদ্রিদে আসার পর থেকে ইতোমধ্যে দুটি পিচিচি ট্রফি এবং একটি গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে। চলতি মৌসুমেও সব প্রতিযোগিতা মিলিয়ে ইতোমধ্যে ১৪টি গোল করে রিয়ালের আক্রমণভাগের প্রধান স্তম্ভ হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছেন তিনি।

বার্সেলোনাকে হারানোর পর এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদ এখন দৃষ্টি দিচ্ছে আগামী রোববারের রেসিং সান্তান্দারের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের দিকে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অনুমোদনহীন মৎস্য আড়তে মিললো ২৬ মণ নিষিদ্ধ পিরানহা

বার্সেলোনাকে হারিয়ে রিয়ালের জার্সিতে এমবাপ্পের নতুন কীর্তি

আপডেট টাইম : ১২:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬