সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বিজিবির অভিযানে হিলিতে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

হিলি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬৪৬ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে জয়পুরহাট ২০ বিজিবি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে হিলি বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২৮৫/১১-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের পাশে একটি স্টোররুমে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ ও মাদকদ্রব্য মজুতের তথ্য পায় বিজিবি। এসব পণ্য দেশের বিভিন্ন এলাকায় পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানতে পারে তারা।

পরে হাকিমপুর উপজেলা প্রশাসন ও বিজিবি সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে হিলি পোস্ট অফিস রোডের শান্তির মোড় এলাকায় সন্দেহজনক পণ্যবাহী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে দুই কার্টন থেকে ১১০ মিলিলিটারের ৬৪৬ বোতল ‘তনু লায়ন’ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানায়, উদ্ধার করা সিরাপের বিষয়ে হাকিমপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম চলছে। পরে বিধি অনুযায়ী এসব মালামাল ধ্বংস করে নিষ্পত্তি করা হবে।

জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, ‘মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।’ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন তিনি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযানে হিলিতে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

আপডেট টাইম : ০৮:৩৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬