সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিনেমার নায়ক বানানোর প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র Logo ঝালকাঠির আলোচিত পিপি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ Logo পোশাকশিল্পে অস্থিরতা, দিশেহারা উদ্যোক্তারা Logo রাজনৈতিক জীবনের সবচেয়ে কম জনসমর্থন পাচ্ছেন ট্রাম্প Logo মাদক ব্যবসার প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যা, পুলিশের হাতে স্বামী Logo ট্রান্সফরমার চুরি ঠেকাতে পুরস্কার ঘোষণা, চলছে মাইকিং Logo প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে অবৈধ ইটভাটা নির্মাণের অভিযোগ Logo কারাগার থেকে মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান Logo শূন্য পাস করা ২৯৩ প্রতিষ্ঠানের এমপিও বাতিলের উদ্যোগ সরকারের Logo অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন মির্জা মোস্তফা জামান

গ্রাম পুলিশকে বিদায় জানাতে সহকর্মীদের ব্যতিক্রমী আয়োজন

কর্মজীবনের শেষ দিনে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা পেলেন গ্রাম পুলিশ মোক্তার আলী।

দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা পেলেন কুড়িগ্রামের ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোক্তার আলী। ফুল দিয়ে সাজানো রিকশায় চড়িয়ে পুরো উপজেলা ঘুরিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেন সহকর্মীরা। সহকর্মীদের এমন ভালোবাসা ও সম্মাননায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

সোমবার (২ নভেম্বর) মোক্তার আলীর অবসর উপলক্ষে এ আয়োজন করা হয়। তাকে বিদায় জানাতে এগিয়ে আসেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা।

প্রথমে আনুষ্ঠানিকভাবে মোক্তার আলীকে সংবর্ধনা ও সম্মাননা জানানো হয়। পরে ফুল দিয়ে সাজানো একটি রিকশায় তাকে বসিয়ে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন সড়ক ঘুরিয়ে বাড়িতে নিয়ে যান সহকর্মীরা। এ সময় তাদের সঙ্গে ছিলেন ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর-রশিদ হারুন।

দীর্ঘদিন একসঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে সহকর্মীদের সঙ্গে মোক্তার আলীর গড়ে উঠেছিল আন্তরিক সম্পর্ক। কর্মজীবনের নানা স্মৃতি ও একসঙ্গে কাটানো সময়ের গল্পে বিদায় আয়োজনটি হয়ে ওঠে আবেগঘন।

বিদায়ের অনুভূতি জানিয়ে মোক্তার আলী বলেন, চাকরি জীবনের শেষ সময়ে সহকর্মীরা তাকে এতটা ভালোবাসা ও সম্মান জানাবেন, তা তিনি কখনো ভাবেননি। এমন আয়োজন তাকে আনন্দিত ও অভিভূত করেছে। সহকর্মীদের এই ভালোবাসা আজীবন মনে রাখবেন তিনি। এ সময় সবার জন্য দোয়া করেন তিনি।

ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর-রশিদ হারুন বলেন, মোক্তার আলী অত্যন্ত ভালো মনের মানুষ। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাকে বিদায় জানাতে গিয়ে সবারই খারাপ লেগেছে। তার অবসরজীবন সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক, এটাই আমাদের প্রত্যাশা।

জনতার কন্ঠ/এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিনেমার নায়ক বানানোর প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

গ্রাম পুলিশকে বিদায় জানাতে সহকর্মীদের ব্যতিক্রমী আয়োজন

আপডেট টাইম : ১০:৩৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬