এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হলেও তুলণামুলক ভালো ফলাফল অর্জন করেছে সিরাজগঞ্জ সরকারি কলেজ। এ কলেজে পাসের হার ৮৭ দশমিক ৬৪ শতাংশ যেখানে রাজশাহী বোর্ডের পাসের হার ৪৫ দশমিক ৬ শতাংশ। পাশের দিক থেকে বোর্ডের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে সিরাজগঞ্জ সরকারি কলেজ।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মহিদুল ইসলাম।
তিনি বলেন, কলেজটি থেকে এবার ৮৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৭৩৮ জন পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫২ জন পরীক্ষার্থী।
পাসের হারের দিক থেকে রাজশাহী বোর্ডের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে জেলা সদরের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি।
এদিকে ভালো ফলাফল অর্জন করায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম। 


















