বাংলাদেশের সীমান্তে হতদরিদ্র নিরীহ ভারতীয়দের ‘পুশ ইন’ বন্ধ করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সংগঠনটি বলছে, বিভিন্ন কৌশলে ‘পুশ ইন’ এর নামে নিজ দেশের নাগরিকদের অনুপ্রবেশ ঘটিয়ে নজীরবিহীন নৈরাজ্য সৃষ্টি করছে ভারত। এই ধরণের কর্মকাণ্ড দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর নগ্ন হস্তক্ষেপ জানিয়েছে তারা।
রোববার (১৪ জুন) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
মানববন্ধনে অংশগ্রহণ করতে এসে ৭৮ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন হঠাৎ স্ট্রোক করে মারা যান। এসময় উনার রুহের মাগফিরাত কামনা করা হয়।
ভারতকে সতর্ক করে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘সবার আগে বাংলাদেশ’—জাতীয় স্বার্থ ও মর্যাদাকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হতে হবে। দেশের সম্মান ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই অন্য দেশের সঙ্গে বন্ধুত্ব হবে। সীমান্ত এলাকায় বাংলাদেশের সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুলছে এবং এ বিষয়ে বাংলাদেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা বাংলাদেশের মানুষ স্বীকার করে বলেও উল্লেখ করে তিনি বলেন, কেউ যদি দীর্ঘদিন থাকতে চায়, তাহলে তাকে বিদায় করার উপায়ও এ দেশের মানুষ জানে। ভিয়েতনাম ও আফগানিস্তানের উদাহরণ টেনে বলেন, সেখানে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়া টিকে থাকতে পারেনি।
ভারতের উদ্দেশে সভাপতির বক্তব্যে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত বলেন, হতদরিদ্র নিরীহ ভারতীয়দের ‘পুশ ইন’ বন্ধ করুন। খুনি হাসিনাসহ ভারতে পলাতক আওয়ামী ফ্যাসিস্ট দুষ্কৃতিকারীদের পুশ আউট করে বাংলাদেশে ফেরত পাঠান। তাদের বিচারের সম্মুখীন করার জন্য সহযোগিতা করুন। জাতীয় হীনকর্মকাণ্ড পরিহার করে বাংলাদেশ সরকারের সাথে আলোচনার মাধ্যমে সুসম্পর্ক রক্ষার পদক্ষেপ গ্রহণ করেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন গণফ্রন্টের সভাপতি কমরেড টিপু বিশ্বাস, বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নাল আবেদীন, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, উপজাতি বিষয়ক সহ-সম্পাদক কর্নেল (অব.) মনিষ দেওয়ান, সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, ভাষানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মোবারক হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি প্রমুখ।

বয়স্ক মাকে নির্যাতন, দুই সন্তান গ্রেপ্তার
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০৮:৫৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
নওগাঁর ধামইরহাটে সম্পত্তি লিখে না দেওয়ায় ৬৫ বছরের এক বৃদ্ধা মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (১৩ জুন) রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী মায়ের নাম চাঁদ সুলতানা। তিনি উপজেলার খড়মপুর গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁদ সুলতানার বড় ছেলে আব্দুল মমিন (৪৫) এবং ছোট ছেলে আব্দুল মুকিম (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, বারবার অত্যাচার-নির্যাতনের পর শনিবার ভুক্তভোগী চাঁদ সুলতানা নামে ওই বৃদ্ধা তার মেয়েকে নিয়ে থানায় আসেন। এরপর তিনি তার ছেলেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামীর মৃত্যুর পর দুই ছেলের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তারা আলাদাভাবে সংসার করে আসছিল। এর মাঝেই সুলতানার নামে থাকা কিছু সম্পত্তি লিখে নিতে চাপ সৃষ্টি করে দুই ছেলে।
পারিবারিকভাবে বিষয়টি সুরাহার চেষ্টা করা হলেও তার ছেলেরা মাঝেমধ্যেই অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করতেন। শনিবার আবারও বৃদ্ধা মাকে তার ছেলেরা মারধর করে বাড়িতে থেকে বের করে দিতে চায়। উপায় না পেয়ে বিকেলেই থানায় লিখিত অভিযোগ দেন তিনি।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া পর ধামইরহাট থানার ওসি মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা মিলে। এরপর রাতেই দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে দুই ভাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দুইশত বছরের ঐতিহ্যবাহী লাঠি খেলায় উপচে পড়া ভিড়
- জয়পুরহাট প্রতিনিধি।জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:৪৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
কালের বিবর্তনে গ্রাম বাংলা থেকে হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটের আক্কেলপুরে।
রবিবার (১৪ জুন) বিকেলে উপজেলার বিহারপুর তেঁতুলতলী মাঠে স্থানীয় লাঠিয়াল মো. বাচ্চু হোসেনের সার্বিক আয়োজনে এই রোমাঞ্চকর খেলা অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন পর এমন উৎসবমুখর আয়োজনকে কেন্দ্র করে আশপাশের বেশ কয়েকটি গ্রামের হাজারো নারী, পুরুষ ও শিশু-বৃদ্ধ দর্শনার্থী তেঁতুলতলী মাঠে ভিড় জমান। ঢাক-ঢোলের তাল, করতালির শব্দ আর হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, বাপ-দাদার আমল থেকে শুরু হওয়া এই আয়োজন প্রায় দুইশত বছরেরও বেশি পুরোনো। মূলত গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শেষ সপ্তাহে এই লাঠি খেলার আয়োজন করা হয়ে থাকে।
আয়োজক লাঠিয়াল মো. বাচ্চু হোসেন জানান, তরুণ ও যুবসমাজকে মাদকের মরণনেশা এবং অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এমন সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ‘মাদককে না’ বলার আহ্বান জানাতেই আমাদের এই প্রচেষ্টা।
খেলায় অংশ নেওয়া অভিজ্ঞ লাঠিয়াল বাবু হোসেন খেলার কৌশল নিয়ে বলেন, আমাদের বাপ-দাদারা এই খেলা খেলে আসছেন, এখন তাদের দেখাদেখি আমরাও খেলছি। তবে এই খেলার কিছু নিজস্ব নিয়ম-কানুন আছে। লাঠি নিয়ে মাঠে নামার আগে বিশেষ মন্ত্র বলে গা বেঁধে (শরীর বন্ধন করে) নিতে হয়। এরপর ঢাক-ঢোলের তালে তালে প্রতিপক্ষকে পরাস্ত করে যে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে, সেই জয়লাভ করে।
দীর্ঘদিন পর এমন ঐতিহ্যবাহী আয়োজন দেখতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় দর্শনার্থীরা।
মেঠো প্রান্তরে সমবেত হওয়া সুধীজন ও সাধারণ মানুষ বলেন, গ্রামবাংলার বুক থেকে হারিয়ে যেতে বসা এসব ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন নিয়মিত হওয়া উচিত এবং তা আরও বৃহৎ পরিসরে সম্প্রসারণ করা প্রয়োজন। নতুন প্রজন্মের কাছে লোকজ সংস্কৃতির এই ঐতিহ্য তুলে ধরতে এবং তা সংরক্ষণে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরি বলে মনে করেন তারা।

জয়পুরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ করে দিল বিজিবি
- জয়পুরহাট প্রতিনিধি।জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:৩৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অন্যায়ভাবে বাংলাদেশে ‘পুশ ইন’ করার একটি বড় চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সাহসী জনতা।
বিএসএফের সমস্ত চাপ ও অপকৌশল উপেক্ষা করে বাংলাদেশ সীমান্তে বিজিবির অনড় অবস্থান ও গ্রামবাসীদের তীব্র প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে ভারতীয় বাহিনী।
রোববার (১৪ জুন) সকাল আটটার দিকে পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের হাটখোলা সীমান্তের ২৭৯ নম্বর প্রধান পিলারের ২৭ নম্বর সাব- পিলার এলাকায় এই উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে। বিএসএফের পুশব্যাক করা ভারতীয় নাগরিককে বিজিবি শক্ত হাতে পুনরায় ভারতে ফেরত পাঠালেও, বিকেল তিনটা পর্যন্ত তাকে শূন্যরেখার এক ডোবায় বন্দি করে রাখে বিএসএফ। এ ঘটনাকে কেন্দ্র করে দিনভর সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, ভোরের অন্ধকারের সুযোগ নিয়ে ভারতের মথুরাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৭০ থেকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়। সকালে সীমান্তসংলগ্ন মাঠে কর্মরত বাংলাদেশি কৃষকেরা বিষয়টি টের পান। ওই বৃদ্ধ নিজেকে ভারতের নাগরিক হিসেবে স্বীকার করে জানান, বিএসএফ তাকে জোর করে এপারে পাঠিয়েছে।
বাংলাদেশি কৃষকেরা তাৎক্ষণিকভাবে জাতীয় স্বার্থে ও সীমান্ত সুরক্ষায় হাটখোলা বিজিবি ক্যাম্পে খবর দেন। বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ভারতীয় নাগরিককে পুনরায় ভারতীয় সীমান্তে পুশব্যাক করেন। কিন্তু বিএসএফ নিজেদের নাগরিককে ফেরত নিতে অস্বীকৃতি জানিয়ে তাকে সীমান্তের শূন্যরেখায় বসিয়ে রাখে।
দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় এক অভূতপূর্ব ও থমথমে দৃশ্য। সীমান্তের শূন্যরেখার একটি ডোবায় ওই বৃদ্ধকে বসিয়ে রেখে ওপারে অস্ত্র উঁচিয়ে অবস্থান নেয় বিএসএফ। অন্যদিকে, বাংলাদেশের মাটি রক্ষায় ডোবার এপারে বিজিবির পাশে এসে দাঁড়ায় শত শত গ্রামবাসী। বিজিবি ও স্থানীয় জনতার এই যৌথ ও অনড় প্রতিরোধের মুখে বিএসএফের পুশ ইনের অসৎ উদ্দেশ্য ভেস্তে যায়।
বিএসএফের লোকজন অন্যায়ভাবে লোকটাকে এপারে পাঠায়। আমরা এবং বিজিবি মিলে ওনাকে ভারতের সীমান্তে ফেরত পাঠাই। কিন্তু বিএসএফ ওনাকে গ্রহণ না করে শূন্যরেখায় ফেলে রাখে।”* তিনি আরও জানান, ভারতের মথুরাপুর বিএসএফ ক্যাম্পের ভেতরে আরও অনেক মানুষকে জড়ো করে রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে। সুযোগ পেলেই ভারত তাদের বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করতে পারে বলে সীমান্তবাসী আশঙ্কা করছেন।
বাংলাদেশ সীমান্তে বিএসএফের যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইনের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছে বিজিবি।
ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী বিজিবির নায়েব সুবেদার মাহবুবুর রহমান বলেন, বিএসএফ এক ভারতীয় বৃদ্ধকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন করেছিল। আমাদের সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা এবং স্থানীয় জনগণের সাহসী সহায়তায় আমরা তাকে ভারতের অভ্যন্তরে পুশব্যাক করতে সক্ষম হয়েছি। বর্তমানে সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।
বিএসএফের এমন উসকানিমূলক আচরণের পর পুরো সীমান্তজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভারতের এই আগ্রাসী তৎপরতা বন্ধে বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানোর পাশাপাশি পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

তাড়াশে DADACU এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, মাদকমুক্ত দেশীগ্রাম ইউনিয়ন গড়ার অঙ্গীকার
- তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩
- মামুনুর রশিদ মামুন, ঠাকুরগাঁও (রংপুর) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম।
- আপডেট টাইম : ০৮:১৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বনানীতে মোহাম্মদ নাসিমের কবর জিয়ারত করলো ছাত্রলীগ
- নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে তাঁর কবর জিয়ারত করলো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।
রোববার (১৪ জুন) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে রাজধানীর বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের কবর জিয়ারত করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়।
রোববার দুপুরের পর কবর জিয়ারতের ভিডিওটি নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেসবুক পেইজে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, সদ্য ঘোষিত সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. জীবন শেখ, সহ-সভাপতি লিখন যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম শিবলুসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে দেখা যায়।

বাংলাওয়াশ থেকে রক্ষা পেল অস্ট্রেলিয়া, কনোলির লড়াকু ইনিংস
- ক্রীড়া ডেস্ক। জনতারকণ্ঠ.কম।
- আপডেট টাইম : ০৭:৫৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
শেষ মুহূর্তে দারুণ রোমাঞ্চ জাগালেও জিততে পারল না বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে টাইগারদের ১ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। আর তাতেই বাংলাওয়াশের লজ্জা থেকে বেঁচে গেল অজিরা।
শেষদিকে ম্যাচটা জমিয়ে তুলেছেন শরিফুল ইসলাম। ৬ উইকেট তুলে অজি শিবির আতঙ্ক ধরিয়েছেন এই পেসার। তবুও ২২ বছর বয়সী তরুণের ব্যাটেই ভেস্তে গেল অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার স্বপ্ন। কুপার কনোলির দুর্দান্ত সেঞ্চুরিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে হার মানতে হয়েছে। শরিফুল ইসলামের ক্যারিয়ারসেরা বোলিংও শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি স্বাগতিকরা।
মিরপুরে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২৭৪ রানের লড়াকু সংগ্রহ গড়ে বাংলাদেশ। লিটন দাস, তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন সৈকতের ফিফটিতে ভর করে বড় পুঁজি পায় স্বাগতিকরা। তবে সেই সংগ্রহও যথেষ্ট হয়নি কনোলির দৃঢ় প্রতিরোধের সামনে। ৩ বল ও এক উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারেই সৌম্য সরকারকে হারানোর পর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি বড় হয়নি। ৬১ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা।
সেই সংকট থেকে দলকে টেনে তোলেন লিটন ও তাওহীদ হৃদয়। চতুর্থ উইকেটে ৯২ রানের জুটি গড়ে ইনিংসের ভিত গড়ে দেন তারা। ইনিংসের মাঝপথে চোটে মাঠ ছাড়লেও পরে ফিরে এসে মিরপুরে নিজের প্রথম ওয়ানডে ফিফটি পূর্ণ করেন লিটন। ৫৮ রানে অপরাজিত থাকেন তিনি।
অন্যদিকে হৃদয় খেলেন ৮৩ রানের দারুণ ইনিংস। পরে মোসাদ্দেক হোসেন সৈকতও দ্রুতগতির অর্ধশতক তুলে নেন। তার অপরাজিত ৫৬ রানের ইনিংসে ২৭৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
কিন্তু রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল অস্ট্রেলিয়া। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে চড়াও হয়ে প্রথম চার ওভারেই ৩৮ রান তুলে নেয় সফরকারীরা। তখনই আক্রমণে এসে ম্যাচের মোড় ঘোরানোর চেষ্টা করেন শরিফুল।
নিজের প্রথম ওভারেই জশ ইংলিস ও ম্যাট রেনশোকে ফিরিয়ে দেন এই বাঁহাতি পেসার। এক ওভারে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। পরে তাসকিন আহমেদ অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে দিলে ম্যাচে ফেরার আশা দেখে বাংলাদেশ।
তবে সেই আশা ধীরে ধীরে নিভিয়ে দেন কুপার কনোলি। মার্নাস লাবুশেনকে সঙ্গে নিয়ে ৬৪ রানের জুটি গড়েন তিনি। লাবুশেন ধীরগতিতে খেললেও কনোলি ছিলেন আগ্রাসী। চার-ছক্কায় রানের চাকা সচল রেখে ৫১ বলে ফিফটি পূর্ণ করেন ২২ বছর বয়সী এই ওপেনার।
অর্ধশতকের পর আরও ভয়ংকর হয়ে ওঠেন কনোলি। লাবুশেন ফিরলেও থামেননি তিনি। ক্যামেরন গ্রিনকে নিয়ে আবারও জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখেন। একপর্যায়ে মাত্র ৮৭ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন এই তরুণ ব্যাটার।
গ্রিন ২৭ রান করে ফিরলেও ততক্ষণে ম্যাচ অস্ট্রেলিয়ার মুঠোয়। পরে পাকিস্তানের বিপক্ষে অভিষিক্ত ১৯ বছর বয়সী অলিভার পিকও ২৭ রানের কার্যকর ইনিংস খেলেন।
শেষদিকে অবশ্য একাই লড়াই চালিয়ে যান শরিফুল। পরপর দুই বলে অলিভার পিক ও জাভিয়ার বার্টলেটকে ফিরিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফারের দেখা পান তিনি। এরপর আরও একটি উইকেট নিয়ে ম্যাচে মোট ৬ উইকেট শিকার করেন বাঁহাতি এই পেসার।
তবে শরিফুলের দুর্দান্ত বোলিংয়ের দিনে অন্য প্রান্ত থেকে প্রয়োজনীয় সমর্থন পাননি তিনি। ফলে ৪৯.৩ ওভারেই ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম একাই নেন ৬ উইকেট। এছাড়া তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শেখ মেহেদী হাসান একটি করে উইকেট শিকার করেন।

জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ
- ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:৩৩:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
জুয়াইরিয়া ফেরদৌস ও শারমিন আক্তারের ব্যাটে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডাচদের ৬ উইকেটে হারিয়েছে বাঘিনীরা।
বার্মিংহামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। যদিও আগে ব্যাটিংয়ের ভাবনা ছিল বাংলাদেশের। তবে বাংলাদেশের বোলাররা চ্যালেঞ্জ নিয়ে খারাপ করেননি। প্রথম ওভারে ভালো শুরু পেলেও ডাচরা দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারিয়ে ফেলে। পাওয়ারপ্লেতে হারায় আরও একটি উইকেট। হিদার সিগার্স ১৩ বলে ১৬ ও ফেবে মোলকেনবার ৭ বলে ১১ রান করে বিদায় নিলে দলের হাল ধরেন অধিনায়ক বাবেট ডি লিড।
দেখেশুনে খেলে তিনি তুলে নেন অর্ধশতক। যদিও অন্য ব্যাটারদের চাপে রেখেছিলেন বাঘিনীরা। আর কেউই যেখানে বিশের ঘরে যেতে পারেননি, সেখানে অধিনায়ক একাই ৪৫ বলে পাঁচটি চারে ৫০ রান করেন।
তা সত্ত্বেও ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রানের লড়াকু সংগ্রহ জড়ো করে নেদারল্যান্ডস। বাংলাদেশের পক্ষে মারুফা আক্তার দুটি এবং ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও ঋতু মণি একটি করে উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে ৭..৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান জড়ো করে বাংলাদেশ। এই ৬৭ রানের ৫০ রানই ছিল জুয়াইরিইয়া ফেরদৌসের। মাত্র ৩৩ বলে ৫০ রান করেন, হাঁকান সাতটি চার ও দুটি ছক্কা। ছক্কায় অর্ধশতক হাঁকানোর পরপরই বিদায় নেন। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ক্রিজে নেমেই গোল্ডেন ডাকের শিকার হন। ৮ম ওভারে পরপর দুই উইকেট হারানো বাংলাদেশ ১১তম ওভারে দিলারা আক্তার (২৩ বলে ২৬) ও সোবহানা মোস্তারিকেও হারায়।
তবে শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার ঠাণ্ডা মাথায় চাপ জয় করেন। শারমিন ৩২ বলে ৩৭ ও স্বর্ণা ১৭ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। ৫টি করে বল ও উইকেট হাতে রেখে জিতে যায় বাংলাদেশ। দুজনের অবিচ্ছিন্ন জুটি ছিল ৫৬ রানের।


ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম। 















































































One thought on “ভারতের বিরুদ্ধে সীমান্তে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ মুক্তিযোদ্ধা দলের”