সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ভারত যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে আ.লীগ নেতা আটক

আটক জাহাঙ্গীর হোসেন। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের বহির্গমন ডেস্কে উপস্থিত হন তিনি। এ সময় পাসপোর্ট ও ভিসা যাচাই করে তার বিরুদ্ধে দুটি মামলা ও দেশত্যাগে নিষেধাজ্ঞার তথ্য পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।

জাহাঙ্গীর হোসেন পাবনা জেলার আটঘরিয়া থানার বারুইপাড়া এলাকার ইসমাইল সরদারের ছেলে এবং পাবনা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক তুহিন মিয়া জানান, জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা থাকায় ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে গত ১৭ আগস্ট আটঘরিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা দায়ের হয়। আটক জাহাঙ্গীর হোসেনকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল

ভারত যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে আ.লীগ নেতা আটক

আপডেট টাইম : ০৮:০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬