সিরাজগঞ্জ , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সিনেমায় জুটি বাঁধার ইঙ্গিত দিলেন ডি এ তায়েব ও পলি

অভিনেতা ডি এ তায়েব এবং নব্বই দশকের আলোচিত চিত্রনায়িকা পলি। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব এবং নব্বই দশকের আলোচিত চিত্রনায়িকা পলিকে নিয়ে সম্প্রতি চলচ্চিত্রপাড়ায় বেশ আলোচনা চলছে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, সিনেমা হল পরিদর্শন এবং ঘরোয়া আড্ডায় তাদের নিয়মিত উপস্থিতি দর্শকদের মাঝে কৌতূহল তৈরি করেছে।

সম্প্রতি ডি এ তায়েবের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘অফিসার’ প্রেক্ষাগৃহে প্রদর্শনের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলি। এছাড়া ডি এ তায়েবের আমন্ত্রণে তার বাসায় আয়োজিত একটি ঘরোয়া অনুষ্ঠানে পলির নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

এই দুই তারকার একসঙ্গে উপস্থিতি ঘিরে মিডিয়ায় নতুন কাজের গুঞ্জন শুরু হয়েছে। এ বিষয়ে এক সাক্ষাৎকারে তারা জানিয়েছেন, ভালো গল্প এবং ব্যতিক্রমী চরিত্র পেলে বড় পর্দায় বা কোনো হাই-প্রোফাইল ওয়েব প্রজেক্টে তারা একসঙ্গে কাজ করবেন।

ডি এ তায়েব দীর্ঘ ২৫ বছর পুলিশ বিভাগে সফলভাবে দায়িত্ব পালনের পর অভিনয়ে মন দিতে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন। ‘সোনা বন্ধু’, ‘ইশা খাঁ’ এবং সর্বশেষ ২০২৬ সালের আলোচিত অ্যাকশন-থ্রিলার ‘অফিসার’ সিনেমার মাধ্যমে তিনি বড় পর্দায় নিজের অবস্থান শক্ত করেছেন। অন্যদিকে নব্বইয়ের দশকের শেষের দিকে ঢালিউডে পা রাখা পলি তার ক্যারিয়ারে অনেক সফল বাণিজ্যিক সিনেমা উপহার দিয়েছেন। মাঝে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও ডি এ তায়েবের সঙ্গে এই যোগাযোগের মাধ্যমে তিনি আবার আলোচনায় ফিরেছেন।

জনতারকণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিনেমায় জুটি বাঁধার ইঙ্গিত দিলেন ডি এ তায়েব ও পলি

আপডেট টাইম : ০৯:২০:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬