সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১০ বডিগার্ডের নিরাপত্তায় আদালতে পরীমনি Logo হকারমুক্ত ফুটপাত, নির্বিঘ্নে চলাচল করছেন পথচারীরা Logo বিতর্কিত মন্তব্যের পর ডিটিসিএর দায়িত্ব থেকে প্রত্যাহার মসিউর রহমান Logo হামের টিকা কেনা ও বিতরণে ব্যর্থতা: ইউনূস সরকারের দায়ের তদন্ত শুরু Logo খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ল্যাব সংকটে কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত জলঢাকার সাত শতাধিক শিক্ষার্থী Logo বনসাই বিশ্ববিদ্যালয়কে বটবৃক্ষে রূপান্তর করাই লক্ষ্য’: উপাচার্য তাহ্‌মিনা আখতার Logo বিক্ষোভ-সংঘাতের পর কর্মস্থলে ফিরছেন গাজীপুরের শ্রমিকরা Logo সিলেট টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন Logo ১০ দিনে চার নির্বাচনের ফলাফলে দুর্বল হয়ে পড়েছে ইসরায়েল

রায়গঞ্জে ৯৩ পূজামণ্ডপে ৫৫.৮ টন চালের ডিও বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯৩টি পূজামণ্ডপে ৫৫ দশমিক ৮ টন চালের সরবরাহ আদেশ (ডিও) বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি পূজামণ্ডপে ২ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়েছে। এতে মোট নগদ সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার টাকা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ডিও ও নগদ সহায়তা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।

অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন সরকারের নেতৃত্বে উপজেলার ৯৩টি পূজামণ্ডপের প্রতিনিধিরা চালের ডিও গ্রহণ করেন। সরকারি বরাদ্দ অনুযায়ী প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল দেওয়া হয়েছে। সে হিসাবে ৯৩টি মণ্ডপে মোট ৫৫ হাজার ৮০০ কেজি বা ৫৫ দশমিক ৮ টন চাল বরাদ্দ দেওয়া হয়।

এ ছাড়া সংসদ সদস্য মো. আয়নুল হকের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ২ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়। ৯৩টি পূজামণ্ডপে এ সহায়তার মোট পরিমাণ ১ লাখ ৮৬ হাজার টাকা।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদির, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাম সরকার বিপ্লব ও সহসভাপতি সঞ্জয় চন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করেন। পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন সংশ্লিষ্টরা জানান, দুর্গাপূজাকে ঘিরে মণ্ডপগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। উৎসব চলাকালে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ বডিগার্ডের নিরাপত্তায় আদালতে পরীমনি

রায়গঞ্জে ৯৩ পূজামণ্ডপে ৫৫.৮ টন চালের ডিও বিতরণ

আপডেট টাইম : ০৪:৩৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬