সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্লাস্টিকের চেয়ারই চলাচলের একমাত্র সম্বল: চিকিৎসার অভাবে ধুঁকছেন বৃদ্ধ হুরমুজ আলী Logo বন্যার অবনতি হতে পারে উত্তর-পূর্বাঞ্চলে Logo সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার Logo ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৭ দিন পর ফ্লাইট চালু হলো Logo রায়গঞ্জে ভ্যানচালক জাহের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি Logo ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo কারণ দর্শানোর নোটিশ পেলেন বেলকুচি পৌরসভার সেই প্রকৌশলী Logo কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১ Logo যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা চালাল ইসরায়েল, ৮ জন নিহত Logo যুক্তরাজ্যে বাংলাদেশিদের বিপুল পরিমাণ সম্পদ জব্দ: সারাহ কুক

রোনালদোর দল ভাঙল ১২ বছরের পুরোনো রেকর্ড

অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ক্রিষ্টিয়ানো রোনালদোর আল নাসর। গোলের পাশাপাশি সতীর্থদের দিয়েও নিয়মিত গোল করাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার। টানা ১৪ ম্যাচ জিতে এবার ১২ বছরের পুরোনো রেকর্ড ভাঙল আল নাসর।

সৌদি প্রো লিগে সবশেষ আল নাসর হেরেছিল চলতি বছরের ১২ জানুয়ারি। সেই ম্যাচে আল হিলাল জিতেছিল ৩-১ গোলে। এই হারের পর টানা তিন মাস সৌদি প্রো লিগে অপরাজিত আল নাসর। এই টুর্নামেন্টে টানা ১৪ ম্যাচ জিতে নতুন রেকর্ড গড়েছে। যেখানে সবশেষ জয় এসেছে প্রিন্স হাথলুল বিন আবদুল আজিজ স্টেডিয়ামে গত রাতে আল আখদুদের বিপক্ষে। তাতে আল নাসরের ১২ বছরেরই পুরোনো এক রেকর্ড ভেঙে গেছে। এর আগে দলটি ২০১৩ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১৩ ম্যাচ জিতেছিল সৌদি প্রো লিগে।

রেকর্ড গড়ার রাতে শনিবার আল আখদুদকে ২-০ গোলে হারিয়েছে আল নাসর। ১৬ মিনিটে রোনালদোর গোলেই প্রথম এগিয়ে যায় আল নাসর। ম্যাচের ৪৮ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন হোয়াও ফেলিক্স। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে জয়ের কিছু মুহূর্তের ছবি পোস্ট করে রোনালদো ক্যাপশনে লিখেছেন, ‘আরও এক ধাপ এগিয়ে। আমরা একসঙ্গে খেলছি। নিজেদের লক্ষ্যেই মনোযোগী। সব সময় আমাদের পাশে থাকায় ভক্ত-সমর্থকদের ধন্যবাদ।’

এই জয়ের পর পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করল আল নাসর। ২৮ ম্যাচে ২৪ জয়, ১ ড্র ও ৩ হারে ৭৩ পয়েন্ট নিয়ে ২০২৫-২৬ সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আল নাসর। দুই, তিন ও চারে থাকা আল হিলাল, আল আহলি ও আল কাদসিয়ার পয়েন্ট ৬৮, ৬৬ ও ৬১। প্রত্যেকেই ২৮টি করে ম্যাচ খেলেছে। সৌদি প্রো লিগে সবাই ৩৪টি করে ম্যাচ খেলবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

প্লাস্টিকের চেয়ারই চলাচলের একমাত্র সম্বল: চিকিৎসার অভাবে ধুঁকছেন বৃদ্ধ হুরমুজ আলী

রোনালদোর দল ভাঙল ১২ বছরের পুরোনো রেকর্ড

আপডেট টাইম : ০৪:৪৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬