সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সিংড়ায় ভেজাল গুড়ের কারখানা ধ্বংস, মালিককে ১ লাখ টাকা জরিমানা

নাটোরের সিংড়ায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে সেটি ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫ নম্বর চামারী ইউনিয়নের রানীনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মো. সেলিম আলীর পরিচালিত ভেজাল গুড় তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় চিনি, চুন, রং ও হাইড্রোজ মিশ্রিত ৩২০ কেজি গুড়সদৃশ পদার্থ জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি ২ দশমিক ৫ কেজি হাইড্রোজ পাউডারও ধ্বংস করা হয়।

এ ছাড়া বিভিন্ন অপরাধে কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন নাটোর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিংড়ায় ভেজাল গুড়ের কারখানা ধ্বংস, মালিককে ১ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০৪:৫৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬