সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আ.লীগ কর্মী নিহত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আশরাফ বেলকুচির দৌলতপুর ইউনিয়নের গোপরেখী দরপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

নিহতের মামা আছির উদ্দিন বলেন, বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে দোকান থেকে পান কিনে বাড়ি ফিরছিলেন আশরাফ আলী।

এ সময় একদল দুর্বৃত্ত পেছন থেকে তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। এ সময় তার স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান।আছির উদ্দিন বলেন, তার ভাগনে আশরাফ আলী আওয়ামী লীগ সমর্থক ছিলেন।

তবে দলে কোনো পদ-পদবি নেই। তবে এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসাইন জানান, গতরাতে গোপরেখী দরপাড়া গ্রামে আশরাফ আলী নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজে অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত হয়।

আমরা খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি । এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আ.লীগ কর্মী নিহত

আপডেট টাইম : ০৩:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬