সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনা, বেশ কয়েকজন হতাহত

সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলে পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্রাউবুন্ডেন ক্যান্টন পুলিশ দুর্ঘটনার খবর জানায়। সুস ও জেরনেজ পৌরসভার মধ্যবর্তী এলাকায় একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে বেশ কয়েকটি জরুরি সেবাদানকারী দল পাঠানো হয়।

আরও পড়ুন: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ড. ওসমান ফারুক

হতাহতের স্পষ্ট পরিসংখ্যান না দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পুলিশ জানায়, দুর্ঘটনায় ‘বেশ কয়েকজন’ নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতের সঠিক সংখ্যা জানানো হয়নি। দুর্ঘটনার কারণও এখনো স্পষ্ট নয়।

বাসটি নেদারল্যান্ডসের একটি পর্যটন সংস্থার। ডাচ ভ্রমণশিল্পের সহযোগী সংগঠন এএনভিআরের এক মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে ৪৮ জন ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, বাসের যাত্রীদের অধিকাংশই নেদারল্যান্ডসের নাগরিক। দলটি সোমবার তাদের যাত্রা শুরু করেছিল। তবে কোথা থেকে যাত্রা শুরু হয়েছিল এবং তাদের গন্তব্য কোথায় ছিল, তাও জানায়নি কর্তৃপক্ষ।

দুর্ঘটনার বিষয়ে স্বজন ও সংশ্লিষ্ট কনস্যুলেটগুলোকে তথ্য দিতে একটি হটলাইন চালু করেছে সুইস কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ ও হতাহতের সংখ্যা জানতে তদন্ত চলছে।

One thought on “সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনা, বেশ কয়েকজন হতাহত

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনা, বেশ কয়েকজন হতাহত

আপডেট টাইম : ০৩:৫৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬