সিরাজগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সরিষাবাড়ী পৌরসভার তিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান Logo আয়ারল্যান্ডকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল নামিবিয়া Logo ভুটানের ‘মাইন্ডফুলনেস’ নগরে এক দিনেই নির্মিত ১০৮ বৌদ্ধ স্তূপ Logo পাঁচ কোটি টাকার ছয়টি সোনার ডিম জব্দ Logo মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে এক লাইনে লেখা বাধ্যতামূলক Logo মীরার কোন গুণে প্রথম দেখাতেই বিয়ের সিদ্ধান্ত শাহিদের? Logo পুলিশে ১৪ হাজার সদস্য নিয়োগের পরিকল্পনা, এসআই পদে সরাসরি নিয়োগ Logo দুই দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? Logo দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ পেলেও অনিশ্চিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন Logo সেনবাগের গরু ব্যবসায়ী রাকিব ডাকাতের হামলায় নিহত

ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৪ জন, লালবাগে ৩৪ জন, ওয়ারীতে ৫১ জন, মতিঝিলে ৬৮ জন, তেজগাঁওয়ে ৭৪ জন, মিরপুরে ৭১ জন, গুলশানে ৩৬ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।

অভিযানকালে একটি তলোয়ার, একটি চাপাতি, লোহার রডের মাথায় সংযুক্ত ধারালো গোলাকৃতির একটি চাকতি এবং একটি লোহার রড উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৯৫ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন ও ৬৬৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযান শেষে একটি প্রাইভেটকারও জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ী পৌরসভার তিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার

আপডেট টাইম : ১১:৩৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬