সিরাজগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জামায়াত রাজপথ উত্তপ্ত করছে, আগুন দিচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন Logo ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটারজুড়ে যানজট Logo সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন বিএনপির এলিজা জামান Logo শ্রমিক আন্দোলনের আড়ালে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা Logo পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত স্বার্থান্বেষী মহল Logo টানা চার দিন দেশজুড়ে কম থাকবে গ্যাসের চাপ Logo ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগে প্রত্যাহার ৩ পুলিশ সদস্য Logo ফুটপাতের অবৈধ ব্যবসায় বিপাকে শপিং মল, রাজস্ব হারাচ্ছে সরকার Logo সরিষাবাড়ী পৌরসভার তিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান Logo আয়ারল্যান্ডকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল নামিবিয়া

পশ্চিমবঙ্গের পাঠ্যসূচী থেকে বাদ যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ছবি: সংগৃহীত

সরকার পরিবর্তনের পর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্কুলের পাঠ্যক্রমে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সিলেবাসে বাদ পড়তে চলেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আফ্রিকা’ কবিতা। এর পরিবর্তে সিলেবাসে যুক্ত হচ্ছে রবীন্দ্রনাথেরই ‘শিবাজী উৎসব’ কবিতা।

এক সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের সিলেবাস কমিটির চেয়ারম্যান দেবাশিস চট্টোপাধ্যায় এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আফ্রিকা’ কবিতায় ইউরোপীয় সভ্যতা ও তার বিভিন্ন নিদর্শন নিয়ে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, তা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিবর্তে সনাতনী পরম্পরার কথা বিবেচনায় রেখে ‘শিবাজী উৎসব’ কবিতাটি পাঠ্যসূচিতে রাখা হচ্ছে।

শুধু কবিতা নয়, ইতিহাসের পাঠ্যক্রমেও একাধিক পরিবর্তন আনা হচ্ছে। নতুন সিলেবাসে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘মেবার পতন’ নাটক অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে, এতদিনের পাঠ্যসূচিতে থাকা ‘সিরাজদৌল্লা’ নাটক বাদ পড়ছে।

এ ছাড়া তৃণমূল সরকারের আমলে পাঠ্যক্রমে যুক্ত হওয়া ‘সিঙ্গুর আন্দোলন’ও বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে সিঙ্গুর আন্দোলন স্থান পেয়েছিল। নতুন পাঠ্যপুস্তকে সেই অধ্যায় আর থাকছে না বলে জানিয়েছেন সিলেবাস কমিটির চেয়ারম্যান।

পাশাপাশি ‘কন্যাশ্রী’ প্রকল্প নিয়েও পাঠ্যসূচিতে পরিবর্তন আনা হচ্ছে। আগামী বছরের ২ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে যে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়ার কথা, তাতে সিঙ্গুর আন্দোলন ও কন্যাশ্রী প্রকল্পের ইতিহাস থাকবে না।

নতুন সিলেবাসে জাতীয়তাবাদী আন্দোলনকে তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ইতিহাসে কমিউনিজমের ওপর আগের মতো গুরুত্ব না দেওয়ার সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে। ভাষার ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হচ্ছে। পাঠ্যবই থেকে ‘পানি’, ‘আব্বা’, ‘আম্মু’র মতো শব্দ বাদ দেওয়ার সিদ্ধান্তের কথাও উঠে এসেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত রাজপথ উত্তপ্ত করছে, আগুন দিচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন

পশ্চিমবঙ্গের পাঠ্যসূচী থেকে বাদ যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা

আপডেট টাইম : ১০:৩৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬