সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo আশুলিয়ায় ৭০ কারখানা বন্ধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে: শিল্প পুলিশ Logo ২০ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দে এনবিআরের নির্দেশনা Logo ১০ বডিগার্ডের নিরাপত্তায় আদালতে পরীমনি Logo হকারমুক্ত ফুটপাত, নির্বিঘ্নে চলাচল করছেন পথচারীরা Logo বিতর্কিত মন্তব্যের পর ডিটিসিএর দায়িত্ব থেকে প্রত্যাহার মসিউর রহমান Logo হামের টিকা কেনা ও বিতরণে ব্যর্থতা: ইউনূস সরকারের দায়ের তদন্ত শুরু Logo খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ল্যাব সংকটে কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত জলঢাকার সাত শতাধিক শিক্ষার্থী Logo বনসাই বিশ্ববিদ্যালয়কে বটবৃক্ষে রূপান্তর করাই লক্ষ্য’: উপাচার্য তাহ্‌মিনা আখতার Logo বিক্ষোভ-সংঘাতের পর কর্মস্থলে ফিরছেন গাজীপুরের শ্রমিকরা

উল্লাপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ যথাযোগ্য মর্যাদা, শান্তি ও শৃঙ্খলার সঙ্গে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান।

সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা এবং পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উল্লাপাড়া উপজেলা শাখার আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান আলী, উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত ঘোষসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা উদযাপন করতে হবে। পূজার সময়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় ৭০ কারখানা বন্ধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে: শিল্প পুলিশ

উল্লাপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আপডেট টাইম : ০৫:২৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬