রাণীনগরে জমিজমা লিখে নেওয়াকে কেন্দ্র করে ছেলের ছুরিকাঘাতে বাবা ও চাচা গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে রেফার করেন।
আহতরা হলেন রাণীনগর উপজেলার চকাধীন গ্রামের মৃত সেকেন্দারের ছেলে শহিদুল ইসলাম (৫০) ও সুজন (৩৫)।
স্থানীয় সূত্র ও আহত পরিবারের তথ্যমতে, একই এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে শাহিন আহমেদ (২৮) বাবার কাছ থেকে জমিজমা লিখে নেওয়াকে কেন্দ্র করে বাবা ও চাচার সঙ্গে বিবাদে জড়ান। একপর্যায়ে তিনি ধারালো ছুরি দিয়ে বাবা ও চাচার পেটে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তাঁরা গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল মন্ডল বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা কিংবা অভিযোগ হয়নি

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 























