সিরাজগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুড়িগ্রামে ‘মাদকাসক্ত’ ছেলের প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন মা Logo নতুন উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু Logo আগৈলঝাড়ায় বসতঘরের মেঝেতে দুটি কবর, এলাকায় চাঞ্চল্য Logo জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দায়িত্বে থাকা ২ পুলিশ সদস্য ক্লোজড Logo ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, মন্ত্রিসভার অনুমোদন Logo স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন রিজভী Logo রায়গঞ্জে এক রাতে দুই শিক্ষকের বাড়িতে চুরি, হাসপাতালে মা-মেয়ে Logo তেল কম দেওয়ার প্রমাণ, ফিলিং স্টেশন মালিককে ৪ লাখ টাকা জরিমানা Logo চার ফান্টা ও এক বোতল পানির দাম ৪ হাজার টাকা! Logo শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদর এলাকায় স্থাপনের দাবিতে কানার বাজারে বিক্ষোভ

ফিলিস্তিনে অবৈধ ইসরায়েলি বসতি অপসারণের আহ্বান চীনের

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: হেরজগের এক্স অ্যাকাউন্ট থেকে সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে জোরপূর্বক বসতি স্থাপন বন্ধ এবং ইতোমধ্যে গড়ে তোলা বসতি প্রত্যাহার করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।

বিবৃতিতে বলা হয়, আজারবাইজানের রাজধানী বাকুতে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের সঙ্গে বৈঠকে ওয়াং ই এ আহ্বান জানান। তিনি বলেন, ফিলিস্তিন সংকটকে চীন চলতি শতাব্দীর সবচেয়ে বড় ঐতিহাসিক অবিচার হিসেবে দেখে।

ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও পুনর্মিলন প্রতিষ্ঠা চীনের নীতির অন্যতম ভিত্তি। বেইজিং মনে করে, ইসরায়েল ও ফিলিস্তিনের পাশাপাশি দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সংকটের সমাধানই সঠিক পথ। একই সঙ্গে গাজায় অবিলম্বে ও পূর্ণাঙ্গভাবে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি, যাতে মানবিক বিপর্যয় আরও ছড়িয়ে না পড়ে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সব পক্ষকে যত দ্রুত সম্ভব সংলাপ ও আলোচনায় ফিরিয়ে আনতে এবং সংঘাতের রাজনৈতিক সমাধান খুঁজতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং।

হেরজগের কার্যালয়ের তথ্য অনুযায়ী, বাকুতে এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সম্মেলনের (সিআইসিএ) ফাঁকে দুই নেতার বৈঠক হয়। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ নিয়ে আলোচনা হয়। তবে পশ্চিম তীর ও ফিলিস্তিন ইস্যুতে তাদের আলোচনার বিষয়ে জানতে চাইলে হেরজগের কার্যালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

এ ছাড়া ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আগাবেকিয়ান শাহিনের সঙ্গে বৈঠকে তিনি জানান, ফিলিস্তিনের অধিকার ও দাবির পক্ষে কথা বলা অব্যাহত রাখবে বেইজিং।

ওয়াং ই বলেন, ফিলিস্তিন ইস্যুকে উপেক্ষা করা উচিত নয়। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে শান্তিপ্রিয় সব দেশকে সমর্থন দেওয়ার আহ্বানও জানান তিনি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে ‘মাদকাসক্ত’ ছেলের প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন মা

ফিলিস্তিনে অবৈধ ইসরায়েলি বসতি অপসারণের আহ্বান চীনের

আপডেট টাইম : ১২:১৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬