সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

ব্রাসেলসে সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

বেলজিয়ামের ব্রাসেলসে শিক্ষার্থীদের বিক্ষোভে আন্দোলনকারীদের লক্ষ্য করে পিপার স্প্রে ব্যবহার করছেন এক পুলিশ সদস্য। ২৪ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে বিক্ষোভ চলাকালে পুলিশ কাঁদানে গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করে।

রয়টার্সের প্রত্যক্ষদর্শী ও বেলজিয়ামের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস ধরে চলা বিক্ষোভের ধারাবাহিকতায় শনিবার কয়েকশ মানুষ, যাদের অধিকাংশই তরুণ, রাস্তায় নামেন। তারা শিক্ষা খাতে আরও অর্থ বরাদ্দের দাবি জানান এবং পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তোলেন।

এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া করলে অনেকে দৌড়ে পালানোর সময় মাটিতে পড়ে যান। এ সময় পুলিশ সদস্যদের একজন বিক্ষোভকারীকে লাঠি দিয়ে আঘাত ও লাথি মারতে দেখা যায়। অন্যদিকে, বিক্ষোভকারীরা রাস্তার সাইনবোর্ডসহ বিভিন্ন জিনিস ভাড়া করা স্কুটার ও সাইকেলের স্তূপের ওপর ফেলে তাতে আগুন দেওয়ার চেষ্টা করেন।

বেলজিয়ামের কয়েকটি সংবাদমাধ্যম জানায়, আরেকটি ঘটনায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। তবে ব্রাসেলস পুলিশ দিনের শেষ দিকে এক বিবৃতিতে জানায়, বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। জনশৃঙ্খলা ও সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে পাঁচজনকে সাময়িকভাবে আটক করা হয়। এ ছাড়া নিষিদ্ধ অস্ত্র রাখা ও দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে আরও চারজনকে আটক করা হয়েছে।

সূত্র: রয়টার্স

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ

ব্রাসেলসে সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

আপডেট টাইম : ১০:৫২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬