সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

সরকার গঠনে নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে আলোচনায় বসছেন আইজেনকোট

ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টিকে আলোচনায় আমন্ত্রণ জানিয়েছে গাদি আইজেনকোট।

আজ রোববার (২২ নভেম্বর) দুই দলের মধ্যে এ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘এনডিটিভি ওয়ার্ল্ড’।

গতকাল শনিবার আইজেনকোটের মধ্যপন্থি দল ইয়াশার এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, সম্ভাব্য সবচেয়ে বিস্তৃত জোট সরকার গঠনের লক্ষ্যেই লিকুদ পার্টির সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠনের দায়িত্ব পান সাবেক সেনাপ্রধান আইজেনকোট। আগামী মাস পর্যন্ত তার হাতে সরকার গঠনের সময় রয়েছে।

তবে তার নেতৃত্বাধীন শিবিরে জোট গঠন নিয়ে মতপার্থক্য রয়েছে। অতি-অর্থোডক্স দল, আরব সংখ্যাগরিষ্ঠ দল কিংবা নেতানিয়াহুর লিকুদ পার্টিকে সঙ্গে নিয়ে সরকার গঠন করা হবে, তা নিয়ে আলোচনা চলছে।

এদিকে আইজেনকোটের শিবিরের গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শনিবার নেতানিয়াহুকে বাদ দিয়ে আইজেনকোটের নেতৃত্বে ‘ইহুদিবাদী ঐক্যের সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তার দল নেতানিয়াহু বা তার নেতৃত্বাধীন কোনো জোটে যোগ দেবে না।

অন্যদিকে নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন। তার মতে, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে এমন সরকার প্রয়োজন।

আইজেনকোটের আমন্ত্রণের পর লিকুদ পার্টিও ঐক্যের সরকার গঠনে নিজেদের শর্ত প্রকাশ করেছে। দলটি নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, উসকানি ও রাজনৈতিক বর্জন বন্ধের দাবি জানিয়েছে। একই সঙ্গে আরব দলগুলোকে বাদ দিয়ে ইসরায়েলকে ইহুদি জনগণের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দলগুলোর অংশগ্রহণে সরকার গঠনের প্রস্তাব দিয়েছে।

লিকুদের প্রস্তাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা, সিরিয়া, লেবানন ও গাজায় ইসরায়েলের নিরাপত্তা অঞ্চল বজায় রাখা এবং অতি-অর্থোডক্স সম্প্রদায়ের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিষয়টি নিয়ে তাদের নেতাদের সঙ্গে সমঝোতার কথাও বলা হয়েছে।

এর আগে শুক্রবার আইজেনকোট জানায়, সরকার গঠনের আলোচনা দীর্ঘায়িত করবেন না তিনি। বৃহত্তর জোট গঠনের চেষ্টা সফল না হলে সংসদে ভোটাভুটির জন্য সংখ্যালঘু জাতীয় জরুরি সরকার গঠনের প্রস্তাব তুলবেন।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল

সরকার গঠনে নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে আলোচনায় বসছেন আইজেনকোট

আপডেট টাইম : ০২:১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬