সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শীর্ষ ৭ পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন দায়িত্বে যারা Logo বড়দিনের জন্য ২ কোটি টাকা চেয়েছিল অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি Logo শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের Logo শ্রমিক আন্দোলনের লক্ষ্য সরকারকে বেকায়দায় ফেলা: হাতেম Logo বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার ছেঁড়ার অভিযোগে যুবক আটক Logo ঢাকা-দাম্মাম ফ্লাইট চালুর সময় ঘোষণা, স্থগিতই থাকছে রিয়াদ রুট Logo ৫০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করল ভারত, পেছনে কী কৌশল? Logo ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ, ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি পাকিস্তানের Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ Logo এআইইউবিকে ৩-০ গোলে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ জয় ড্যাফোডিলের

নুসরাত ফতেহ আলী খানের স্মৃতিচারণে ঢাকায় কাওয়ালির আসর

‘ইশক-এ-নুসরাত’। ছবি - সংগৃহীত

কিংবদন্তি সুফি সংগীতশিল্পী উস্তাদ নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৭ নভেম্বর রাজধানীর কেআইবি অডিটরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘ইশক-এ-নুসরাত’। অনুষ্ঠানটির আয়োজন করেছে ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস।

আয়োজকরা জানিয়েছেন, এই বিশেষ সংগীতানুষ্ঠানে কাওয়ালি পরিবেশন করবে দেশের অন্যতম জনপ্রিয় কাওয়ালি ব্যান্ড ‘সুফিতান’ এবং দেশের প্রথম কাওয়ালি ব্যান্ড হিসেবে পরিচিত ‘নাফস’। কাওয়ালির পাশাপাশি অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে ‘এইচইউ সুফি ট্রুপ’-এর পরিবেশনায় মনোমুগ্ধকর সুফি নৃত্য, যা পুরো আয়োজনে যোগ করবে ভিন্ন এক মাত্রা।

অনুষ্ঠানটি নিয়ে আয়োজক প্রতিষ্ঠান ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনসের প্রতিষ্ঠাতা ও সিইও রাকিব হোসেন বলেন, ‘ইশক-এ-নুসরাত কেবল একটি সংগীতানুষ্ঠান নয়; এটি কিংবদন্তি ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং তার সংগীতের চিরন্তন আবেদন উদ্‌যাপনের একটি বিশেষ উদ্যোগ। বাংলাদেশের দর্শকদের কাছে কাওয়ালি ও সুফি সংগীতের সৌন্দর্য তুলে ধরা এবং নতুন প্রজন্মের মধ্যে এই সংগীতধারার প্রতি আগ্রহ তৈরি করাও এই আয়োজনের অন্যতম লক্ষ্য।’

জানা গেছে, ৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় দর্শনার্থীদের জন্য অডিটরিয়ামের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে এবং মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। চলবে রাত ১০টা পর্যন্ত। নুসরাত ফতেহ আলী খানের প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠানে থাকবে বিশেষ ফটো গ্যালারি ও ট্রিবিউট এক্সিবিশন। পুরো ভেন্যুকে সাজানো হবে সুফি ভাইবস থিমে।

আয়োজকেরা জানিয়েছেন, এই আয়োজনে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত পার্কিং সুবিধা এবং পরিবার নিয়ে উপভোগ করার মতো প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। আরামদায়ক ও অন্তরঙ্গ পরিবেশ নিশ্চিতে আসনসংখ্যা সীমিত রাখা হয়েছে। এই কাওয়ালিসন্ধ্যার টিকিটের মূল্য শুরু হচ্ছে ৯৯৯ টাকা থেকে।

আয়োজকদের প্রত্যাশা, সুফি ও কাওয়ালি সংগীতপ্রেমী এবং নুসরাত ফতেহ আলী খানের ভক্তদের পদচারণে মুখর হয়ে উঠবে এই বিশেষ সন্ধ্যা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শীর্ষ ৭ পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন দায়িত্বে যারা

নুসরাত ফতেহ আলী খানের স্মৃতিচারণে ঢাকায় কাওয়ালির আসর

আপডেট টাইম : ০৬:৫২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬