সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে হারতে বসেছে নেতানিয়াহুর জোট

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে পিছিয়ে পড়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি ও ধর্মীয় দলগুলোর জোট। দেশটির তিনটি প্রধান টেলিভিশন চ্যানেলের বুথফেরত জরিপে এমন চিত্র উঠে এসেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। স্থানীয় সময় রাত ১০টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই জরিপগুলোর ফল প্রকাশ করা হয়।

জরিপের পূর্বাভাস অনুযায়ী, নেতানিয়াহুর জোট স্পষ্ট পরাজয়ের মুখে রয়েছে। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের চেয়ে পিছিয়ে আছে তারা। তবে একক দল হিসেবে নেতানিয়াহুর লিকুদ পার্টি সবচেয়ে বেশি আসন পেতে পারে। তা সত্ত্বেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে অনেকটা দূরে রয়েছে তাঁর জোট। ফলে ক্ষমতা ধরে রাখা নেতানিয়াহুর জন্য কঠিন হয়ে উঠতে পারে।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল ১২ ও ১৩-এর বুথফেরত জরিপ অনুযায়ী, ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি ও কট্টর ধর্মীয় দলগুলোর জোট পেতে পারে ৫০টি আসন। বর্তমানে পার্লামেন্টে এই জোটের আসনসংখ্যা ৬৮।

অন্যদিকে, আইজেনকোটের নেতৃত্বাধীন মধ্যপন্থি ও ইহুদিবাদী বিরোধী জোটের ঝুলিতে যেতে পারে ৫২ থেকে ৫৩টি আসন। ‘কান’ ও চ্যানেল ১৩-এর জরিপে জোটটির আসনসংখ্যা ৫৩ এবং চ্যানেল ১২-এর হিসাবে ৫২টি।

এ ছাড়া আরব দলগুলোর জোট ‘জয়েন্ট লিস্ট’ এবং আরেকটি আরব দল ‘রা’আম’ সম্মিলিতভাবে ১৭ থেকে ১৮টি আসন পেতে পারে বলে জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছে।

জরিপের ফল প্রকাশের পর বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ এক বিবৃতিতে নেতানিয়াহুর জোটের পরাজয়ের দাবি করেন।

তিনি বলেন, ‘কাউকে আপনাদের বিভ্রান্ত করতে দেবেন না। নেতানিয়াহুর ব্লক বিপর্যয়কর পরাজয় বরণ করেছে। পুরোপুরি ধস নেমেছে এবং জনগণ তাদের ঘরে ঢুকে যেতে বলেছে।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে হারতে বসেছে নেতানিয়াহুর জোট

আপডেট টাইম : ০৯:০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬